https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২ মে ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুষ্টিয়া দৌলতপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Amirul Islam
মে ২, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধে জাকির মোল্লা (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।মঙ্গলবার সকালে কল্যাণপুর সাহাপুর গ্রামে তাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

জাকির মোল্লা ওই গ্রামের আরব মোল্লার ছেলে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিহতের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী জানান,সাহাপুর গ্রামের আবু মন্ডল ও তার ছেলেদের সঙ্গে জাকির মোল্লার জমি নিয়ে বিরোধ ছিল।এ নিয়ে সকাল ১০টার দিকে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।এ সময় আবু মন্ডল তার হাতে থাকা হাসুয়া দিয়ে জাকির মোল্লার গলা ও শরীরের বিভিন্ন অংশে এলাপাতাড়ি কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,জাকির মোল্লার গলা ও শরীরের বিভিন্ন অংশে হাসুয়া দিয়ে আঘাত করা হয়েছে।তার মুখের একটি অংশ কেটে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) আসিফ ইকবাল বলেন,জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

নিহতের স্বজনরা অভিযুক্ত আবু মন্ডলসহ ৪-৫ জনের বাড়িতে আগুন দেয়।পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গুরুদাসপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে যখম

ঘরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, দগ্ধ আরেক মেয়ের মৃত্যু

ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছে জামায়াতের প্রার্থী ইউসুফ

আল্লারদর্গা বাজারের ফুটপাত দখল করে দোকান পথচারীদের ভোগান্তি

গোমস্তাপুরে পরিপক্ক আম পাড়া এবং বাজারজাত করণের উদ্বোধন

সীতাকুণ্ডের সামাজিক সংগঠন মহসিন ফাতেমা যুব কল্যাণ ফাউন্ডেশন এর নলেজ শেয়ারিং সেশন শীর্ষক এক কর্মশালার সম্পন্ন

বড়লেখায় ফিলিস্তিনে সন্ত্রাসবাদী ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নীলফামারীতে দেড় বছরে ৪৮ টি গরু চুরিঃ সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার

বোয়ালখালীতে যুবকের আচমকা মৃত্যু; রহস্য উদঘাটনে পুলিশ