https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ১৭ জুন ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গোমস্তাপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিত করণ সভা

প্রতিবেদক
Amirul Islam
জুন ১৭, ২০২৩ ৩:৪২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাখাওয়াত হোসাইন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুন ২০২৩ (শনিবার) বেলা ১১ ঘটিকায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ অবহিত করণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ইসমাইল হোসেন, জুনিয়র কনসালটেন্ট (গাইনী ও অবস) ডা. জিন্নাত আরা, মেডিকেল অফিসার ডা. তাহেরা খাতুন ও ডা. ইসরাত ই নূরীন। এছাড়াও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুঃ আতিকুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মনিরুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর রেবেকা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ সানাউল্লাহ সহ ক্যাম্পেইন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা /কর্মচারীবৃন্দ। সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল হামিদ জানান, আগামীকাল ১৮ জুন (রবিবার) জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রংয়ের ক্যাপসুল এবং ১- ৫ বছর বয়সী শিশুদের লাল রংয়ের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এবছর উপজেলায় ৬-১১ মাস বয়সী ৪,২৮৬ ও ১-৫ বছর বয়সী ৩১,৭৭৩ মোট ৩৬,০৫৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে । জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ কার্যক্রম শতভাগ সফল করার জন্য সমগ্র উপজেলায় মাইকিং ও মসজিদে মসজিদে সর্বসাধারণকে অবহিত করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পিতা–পুত্রসহ গ্রেপ্তার ৩

ঝিনাইদহ কালীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

গোমস্তাপুরে নমুনা শস্য কর্তনের উদ্ধোধন

আসন সমঝোতা নিয়ে বিপাকে জামায়াত; চরমোনাই চায় ১৫০ আসন

নীলফামারী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ডিউটি এবং সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ সুপার।

সিংড়ায় মেয়েকে ধর্ষণ চেষ্টায় বাবা গ্রেফতার

কুড়িগ্রামে ৯ পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা, বহিষ্কার-৩

নোয়াখালীর চৌমুহনীতে ইসকন আয়োজনে রথযাত্রা মহোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

গোমস্তাপুরে নমুনা শস্য কর্তনের উদ্ধোধন

জবি শিক্ষার্থীর মৃত্যু: অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতারের নির্দেশ বহিষ্কার শিক্ষক