https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 23 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে পুকুরে মিলল চা দোকানির মরদেহ।

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জের এক পুকুর থেকে বিল্লাল হোসেন (৬০) নামের এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ জুলাই) সকালে উপজেলার কোলা ইউনিয়নের দামুদরপুর গ্রামের সাবা ব্রিকস নামের ইটভাটার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

এলাকাবাসী শামসুল ইসলাম জানান, শনিবার দুপুরে নিজের জমিতে কাজ করা শ্রমিকদের খাবার দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন বিল্লাল হোসেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে পুকুরে চা দোকানি বিল্লাল হোসেনের লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, প্রাথমিকভাবে তার গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। তবে কিভাবে তিনি মারা গেছেন, তা নিশ্চিত করার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মৌ মধুবন্তী এর কবিতা “বীক্ষণাতীত”

ফিল্টারে লালবাতি, লিফটে বিড়ম্বনা, ধীরগতির ওয়াইফাই জবি ছাত্রীহলের চিত্র 

সরিষাবাড়ীতে পুলিশের করা মামলায় বিএনপির ১০ নেতাকর্মী গ্রেপ্তার

আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধার মনোনয়নপত্র বাতিল

দেশে ৯ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের উদ্বেগ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা আগৈলঝাড়ায় অনুষ্ঠিত

মনোহরদীতে আওয়ামী লীগে ৫ মনোনয়ন প্রত্যাশী,বিএনপিতে ৩

আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

নাটোরে বাদাম বিক্রেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

নীলফামারীতে ডোবায় বাঁধ নির্মাণে উপকৃত এলাকাবাসী।