https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২৪ জুলাই ২০২৩ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লংগদুতে মটর বাইক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে আহত দুই

প্রতিবেদক
Amirul Islam
জুলাই ২৪, ২০২৩ ১:৩৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বিপ্লব ইসলাম, লংগদু উপজেলা প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদুতে মটর বাইক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাইক চালক লোকমান(৩৫) ও যাত্রী শাহাদাত(৩২) গুরতর আহত হয়েছে। সোমবার (২৪ জুলাই) বেলা ১টার দিকে মাইনী মুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকায় উক্ত দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার মাইনী বাজার থেকে একজন যাত্রী সহ মটর বাইকটি লংগদুর উদ্দেশ্যে যাচ্ছিলো, সাইড থেকে হঠাৎ ট্রলিটি রাস্তার উপর চলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে, সাথে সাথে স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহাদাত কে লংগদু সদর হাসপাতালে ও মটর বাইক চালক লোকমানকে আশংকা জনক অবস্থায় ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি দেখে লোকমান কে চট্টগ্রাম রেফার করা হয়েছে। গুরতর আহত লোকমানের বড় ভাই রমজান বলেন, আমার ছোট ভাই রমজান পেশায়

একজন মটর সাইকেল চালক, সে প্রতিদিনের ন্যায় আজও ভাড়া নিয়ে লংগদু যাওয়ার সময় বাই রোড থেকে অতর্কিত ভাবে একটি ট্রলি মেইন রোডে চলে আসে সাথে সাথেই মুখোমুখি সংঘর্ষ হয়ে যাত্রী সহ আমার ভাই গুরতর আহত হয়, আমার ভাই আশংকাজনক অবস্থায় আছে, আমি এর যথাযথ বিচার চাই। ইবনেসিনা হাসাপাতালের নিয়মিত ডাক্তার মো. মানসুরুর রহমান বলেন, একজন রোগীকে গুরতর অবস্থায় আমাদের এখানে নিয়ে আসেন, পরে প্রাথমিক চিকিৎসা শেষে আমরা তাকে চট্রগ্রাম রেফার করি। বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা বিষয়টি অবগত আছি অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দাগনভূঞাঁর সালাম নগরে আদালতের আদেশ উফেক্ষা করেই ভূমি জবরদখলের চেষ্টা

কাতারের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবল-২০২২

৫০ এমপি প্রার্থীকে হত্যা করবে আওয়ামী লীগ: রাশেদ খান

সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

কক্সবাজারের শীর্ষ ইয়াবা কারবারি মোহাম্মদ আলীকে শহরের কলাতলী এলাকা থেকে র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কাবেরী রায়ের সাথে রাজারহাট মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

শ্যামনগরে হরিণের মাংস সহ পাচারকারীকে আটক করছে বনবিভাগ

তানোর থানায় নবাগত ওসি আব্দুর রহিম

ওসমান হাদির বোন পাচ্ছেন অস্ত্রের লাইসেন্স ও গানম্যান

নির্বাচনে হুমকি পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি!