https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১৪ জুলাই ২০২৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুমিল্লায় টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক কিশোরের।

প্রতিবেদক
Amirul Islam
জুলাই ১৪, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাব্বির হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লায় চলন্ত ট্রেনে টিকটক করতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১৪ জুলাই) দুপুর ১.৩০ মিনিটে বাগমারা রেল গেট সংলগ্ন ব্রীজের উপরে এই দূর্ঘটনা ঘটে। নিহত মো: সিয়াম মোল্লা ( ১৭), ভুলইন উত্তর ইউনিয়নের দক্ষিণ হাজাতিয়া গ্রামের প্রবাসী সোহরাব আলীর বড় ছেলে। সিয়াম মোল্লা হলুদিয়া রহমত আলী মিয়াজি জুনিয়র স্কুল হতে এরাব এসএসসি পরীক্ষা সম্পন্ন করেন। জানাযায়, সিয়াম সহ তিন বন্ধু লালমাই উপজেলার বাগমারা রেলওয়ের সেতুতে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। সিয়াম মোল্লার সাথে দুইজন সুস্থ আছে বলে জানা যায়। কিন্তু তাদের এখনো পরিচয় পাওয়া যায়নি। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ট্রেন দূর্ঘটনায় নিহত সিয়ামের লাশ লাকসাম রেলওয়ে থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত