https://www.facebook.com/shirsokhabor/
Monday , 17 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুমিল্লায় স্কুল-কলেজ চলাকালীন সময়ে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন পার্কে।

সাব্বির হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলায় বিভিন্ন পর্যটন এলাকার মধ্যে দর্শনার্থীদের প্রিয় একটি স্থান কুমিল্লা ধর্মসাগর পার্ক। টিকেট না থাকায় অন্যান্য পর্যটন এলাকা থেকে ধর্মসাগর পার্কে দর্শনার্থীর সংখ্যা বেশি থাকে। সিটি কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, সর্বসাধারণের জন্য সকাল ৫ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত খোলা থাকবে এই পর্যটন স্থানটি। স্কুল, কলেজ চলাকালীন সময়ে পার্কের ভিতরে শিক্ষার্থীদের প্রবেশ নিষেধ করেছেন জেলা প্রশাসক। কুমিল্লা জেলা প্রশাসকের এই আদেশ থাকার পরও দেখা গেছে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী প্রতিনিয়ত পার্কের ভিতরে। সাধারণত ধর্মসাগর পাড়ের কাছাকাছি বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী সহ বাহিরের শিক্ষার্থীও দেখা যায় পার্কে। স্কুল কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থী কেন পার্কে? এই বিষয় জানার জন্য বিভিন্ন রাইড মালিকদের প্রশ্ন করলে অনেকেই জানান, এই বিষয়ে আমাদের কাছে কোন নোটিশ এখনো আসেনি আবার অনেকে বলেন, আমাদের কাছে তেমন দায়িত্ব নেই, তবে আমাদেরকে এই বিষয়ে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক এবং স্কুল, কলেজের শিক্ষকদের জানানোর জন্য বলা হয়েছে। পার্কের ভিতরে থাকা একজন শিক্ষার্থীর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, স্কুল কলেজে তেমন ক্লাস হয়না তাই বন্ধু-বান্ধবদের সাথে দেখা ও আড্ডা দিতে পার্কে আসছি। পার্কে ঘুরতে আসা একজন দর্শনার্থী বলেন, বর্তমান শিক্ষার্থী পড়াশোনায় অমনোযোগী স্কুল, কলেজ ফাঁকি দিয়ে পার্কে এসে ছেলে-মেয়েরা এক সাথে আড্ডা দেয়। অবিভাবক ও শিক্ষকদের সঠিক তদারকি না থাকার কারণে এমনটা হচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি রহমান তিন্নি বলেন, আমরা বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন পার্কে অভিযান পরিচালনা করি। এই বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্কুল, কলেজের শিক্ষক সহ পার্কের দায়িত্বে থাকা সকল কর্মকর্তা ও কর্মচারীকে বলা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মোটর বাইক দুর্ঘটনায় মাদ্রাসা সহ-সুপারের মৃত্যু

সরিষাবাড়ীতে বিএনপির ৯৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

নীলফামারীতে পূজা উৎযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়।

ঝালকাঠির কাঠালিয়ায় শারদীয় দূর্গাপূজা উদযাপন প্রস্তুুিতমূলক সভা

আব্বু আমাকে ক্ষমা করো আমার জীবনে কিছু পাওয়ার নেই ; চিরকুট লেখে আত্মহত্যা

ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: ইনকিলাব মঞ্চ

গোলাম রহমান চৌধুরী জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত

যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, বড়লেখায় পরিবেশ মন্ত্রী

দোয়ারা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক প্রতারককে জরিমানা।

গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধন