https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার চালান ঝিনাইদহে।।

প্রতিবেদক
Amirul Islam
জুলাই ২৫, ২০২৩ ৩:২৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চালানকৃত ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার (২৪ জুলাই) বিকেলে এ-জে আর কুরিয়ার সার্ভিস থেকে ইয়াবা ও ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন। এ সময় পুলিশ ১ হাজার ৮০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

আটকৃত দুজন হলেন- ঝিনাইদহ সদর উপজেলার হাজরাতলা গ্রামের কদু মণ্ডলের ছেলে বিপ্লব হোসেন (২৬) ও একই এলাকার মল্লিক মণ্ডলের ছেলে পলাশ হোসেন (১৮) ।

ওসি শাহীন উদ্দীন জানান, ঝিনাইদহ এইচএসএস সড়কে এ-জে আর কুরিয়ার সার্ভিসের অফিস অবস্থিত। আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার একটি বড় চালান ঝিনাইদহে আসে। সে কারণে সোমবার বিকেলে ওই কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান পরিচালনা করা হয়। সেখানে মাল খালাসের সময় হাতেনাতে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তারা কক্সবাজার থেকে পার্সেলে করে ইয়াবার চালান ঝিনাইদহে নিয়ে আসে ।

তিনি আরও জানান, আটকের সময় তাদের কাছ থেকে একটি কার্টুনের মধ্যে মোড়ানো ১ হাজার ৮০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের গোলাগুলি, নিহত পাঁচ

হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন ২ ব্যক্তি আটক, জিজ্ঞাসাবাদ

জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশ মিছিলে পরিনত হয়েছে সিলেট নগরী। 

ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, সিঙ্গাপুরেই অপারেশনের অনুমতি

ঠাকুরগাঁওয়ে অটোর চাপায় শিশুর মৃত্যু

কাট্টলীবিলে স্পিড বোট বালুবাহী বোট সংঘর্ষ,নিখোঁজদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে উদ্ধার অভিযান

উপজেলা নির্বাহী অফিসারের বিদায় মুহূর্তে গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য মানবিক ফান্ড গঠন

‘ভোটকেন্দ্র সম্পূর্ণ একটি আইওয়াশ’, বরিশালে ফয়জুল করিমের অভিযোগ

দোয়ারা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক প্রতারককে জরিমানা।

নোয়াখালীতে র‌্যাব-১১ হাতে ছয় ডাকাত অস্ত্রসহ গ্রেফতার