https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 15 May 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নোয়াখালীতে র‌্যাব-১১ হাতে ছয় ডাকাত অস্ত্রসহ গ্রেফতার 

সাইফুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সদর উপজেলায় দেশীঅস্ত্রসহ ছয় যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১

বুধবার ভোরে সোনাপুর জিরো পয়েন্ট ও ধর্মপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাবের দাবি, ডাকাতির প্রস্তুতির বিষয়টি তারা স্বীকার করেছে।

আটকরা হলেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব খৈয়াছাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে সেলিম (৩৫), নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাটিরটেক গ্রামের ইসমাইলের ছেলে ইব্রাহীম (৩৫), ৫ নম্বর ওয়ার্ডের মোবারক হোসেনের ছেলে সোহাগ (২৬), মানিক ওরফে মালেক মাঝির ছেলে নবীর হোসেন (২২), মৃত আবদুর রশিদের ছেলে মোবারক হোসেন (৪৫) ও ১ নম্বর ওয়ার্ডের মৃত জাফর হোসেনের ছেলে আমির হোসেন (৩০)।

এসময় তাদের কাছ থেকে একটি কিরিচ, রামদা, তালা কাটার যন্ত্র ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব-১১ (সিপিসি-৩) ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর জিরো পয়েন্ট ও ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মালেক মাঝির বাড়ির মোবারকের টিনশেড ঘর থেকে তাদেরকে দেশীঅস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে। গ্রেফতারদের সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ধানের শীষের মিছিলে গিয়ে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেবে: হাসনাত আবদুল্লাহ

ঝিনাইদহ কালীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নেত্রকোণায় নারী উদ্যোক্তাদের আর এক নাম ‘হেনরী আমীন পপি’

বেগমগঞ্জ কাজিরহাট বাজার পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বোয়ালখালীতে যুবকের আচমকা মৃত্যু; রহস্য উদঘাটনে পুলিশ

ভার্চুয়াল এআই ইনস্টিটিউট এর জাতীয় পর্যায়ে মেগা ইভেন্ট ইম্পাওয়ার ইয়ুথ ২০২৩

শিশুকে বলাৎকারের অভিযোগ, গণপিটুনির পর মাদ্রাসা শিক্ষককে নাকে খত দিয়ে রাস্তায় ঘুরালো জনতা

রাতে বেরিয়ে আর ফেরেননি, ভোরে মিললো মরদেহ

গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ায় জবি শিক্ষার্থীদের সন্তুষ্টি প্রকাশ

লালপুরে সাংবাদিকের ওপর হামলায় ঘটনায় যুবদল নেতা কারাগারে