https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২৩ আগস্ট ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
Amirul Islam
আগস্ট ২৩, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাখাওয়াত হোসাইন (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বিকেল ২ টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মোঃ দুরুল হোদার ছেলে মোঃ খুবাইব আলী (৪) বাসার পার্শ্ববতী পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বুধবার দুপুর ১২টার দিকে খুবাইব বাসার সবার আগোচরে বাসা থেকে বেড়িয়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করার এক পর্যায়ে দুপুর ২টার দিকে পার্শ্ববতী পুকুরে স্থানীয় এক মহিলা গোসল করতে নামলে তার পায়ে মৃত্যু ব্যক্তির ধাক্কা লাগে। পরে তার মৃত্যুদহ উদ্ধার করে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক