https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৫ আগস্ট ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নবাবগঞ্জে বিদেশ পাঠানোর নামে প্রতারণা, চক্রের মূল সদস্য গ্রেফতার

প্রতিবেদক
Amirul Islam
আগস্ট ৫, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের সিমর গ্রামের গোলাম মওলা (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গেফতারকৃত মওলা উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিমর গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে৷

জানা যায়, বিদেশ নিয়ে কাজ না দেওয়ার অভিযোগে দিনাজপুর মানব পাচার প্রতিরোধ ও দমন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন আতাউর রহমান নামে এক ভুক্তভোগী। গোলাম মওলা সহ চক্রের পাঁচজন আদম ব্যবসায়ীর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ইং দঃবিঃ আইনে মামলা করেন। উক্ত মামলায় আদম ব্যবসায়ী চক্রের প্রধান সদস্য গোলাম মওলাকে গ্রেফতার করেন থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শিমর এলাকার গোলাম মওলা তার সহযোগী পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকার মোজাম্মেল হক দুই ছেলে ওমান প্রবাসী মোঃ সোহেল রানা, মোঃ জুয়েল রানা সহ আদম ব্যবসায়ীচক্রের সহায়তায় প্রায় ছয় মাস আগে বিদেশে উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে লোক পাঠানোর কথা বলে। এতে নবাবগঞ্জ উপজেলার অন্তর্গত পারহরিনা গ্রামের মোঃ বদিউজ্জামানের ছেলে মোঃ আতাউর রহমান (৩২) ওমান যাবার উদ্দেশ্যে প্রায় ৪ (চার) লক্ষাধিক টাকা তাদের দেন। এরপর গত ২৫/৩/২০২৩ ইং তারিখে ভুক্তভোগীকে ওমান নিয়ে গিয়ে কোনো কাজ না দিয়ে প্রায় দেড়মাস আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে।সেই সাথে চলে প্রাণনাশের হুমকি দেয়। আর বলতে থাকে ভালো কাজ পাইতে আরও ২ লক্ষ টাকার লাগবে বলে চাপ প্রয়োগ করে এবং আদম ব্যবসায়ী চক্রের সদস্য সোহেল ও জুয়েলের কথায় ভালো কাজের আসায় ভুক্তভোগী আতাউর রহমান তার পরিবারকে ফোনে টাকার ব্যবস্থা করে মামলা ১ নং আসামী গোলাম মওলা কে দিতে বলে। ভুক্তভোগীর পরিবার ছেলের কথামত ওমানে ভালো চাকুরীর আসায় ২ দুই লক্ষ টাকার ব্যবস্থা করে আটককৃত চক্রের সদস্য গোলাম মওলাকে দেন। তারপরও দুই মাসের অধিক সময় কাজ না দিয়ে ভুক্তভোগীকে আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। তাদের প্রতারণার বিষয়টি ভুক্তভোগী বুঝতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন এবং কৌশলে গত ৩/৬/২০২৩ তারিখে দেশে ফিরে আসেন।
আসামি গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহিদুল ইসলাম।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

‘‌‌‌‌‌হাদি ভাইয়ের মৃত্যুতে এতো কেঁদেছি, জীবনে কারো জন্য এতো কাঁদিনি’

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কে শুভেচ্ছা জানিয়েছেন নাজিম খান ইউনিয়নের শিশু শিক্ষার্থীদের অভিভাবকগন

সরিষাবাড়ীতে নিখোঁজের ৫ দিন পর কিশোরের লাশ উদ্ধার- আটক ২

কর্মস্থলে যাওয়ার পথে রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

নাটোরে হোমমেড ফুড ব্র্যান্ড ‘মন শৈলী’ নিয়ে সফল তানজিলা জাহান ফেরদৌসী

স্কুলছাত্রীকে ধর্ষণের ১০ দিন পর পলাতক আসামি গ্রেপ্তার

জাতীয় যুব সংহতি সুনামগঞ্জ সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

লালপুরে আ.লীগের অবরোধ বিরোধী মিছিল

বিএনাপি-জামায়াতের সকল কর্মসূচীর বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে উত্তাল বাগমারা

পাবনায় হাত-পা বেঁধে মাদ্রাসা ছাত্রকে নির্যাতন