https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 9 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গুরুদাসপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ২ যুবককে আহত

নাটোর: গুরুদাসপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাসেল আহমেদ ও শিবলু হোসেন নামে ২ যুবক আহত হয়েছে। রোববার (৯ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িহাসমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাসেল আহমেদ দড়িহাসমারী গ্রামের আন্নাছ আলীর ছেলে ও শিবলু হোসেন একই এলাকার রঞ্জু ইসলামের ছেলে।

আহত শিবলু হোসেন জানান, গত তিনদিন পূর্বে তুচ্ছ ঘটনা নিয়ে দড়িহাসমারী গ্রামের বাবলু ইসলামের ছেলে আসিফ উদ্দিন, সেরভান প্রাং এর ছেলে রাব্বি হোসেন ও পলানের ছেলে রাকিবের সাথে কথাকাটাকাটি হয়। রোববার সকালে দড়িহাসমারী মোড়ে আমি এবং রাসেল বসে ছিলাম। এ সময় পূর্ব পরিকল্পনা মোতাবেক হাতে ধারালো ছুরি ও কেচি নিয়ে আমাদের ২ জনকে এলাপাথারি ভাবে মারধর শুরু করে ৩ জন। পরবর্তীতে আমাদের ডাক চিৎকারে স্থানীরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমার শরীরে মোট ৪টি স্থানে সেলাই দেয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে কালোশিরা জখম হয়ে আছে। এছাড়াও রাসেলের শরীরে ২টি সেলাই দেয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা এর কঠোর বিচার দাবি করছি।

অভিযুক্ত ৩ যুবক পলাতক থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান জানান, খবর পাওয়া মাত্রই অপরাধীদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। এছাড়াও অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়া সম্পুন্ন করা হবে।

 

সর্বশেষ - আন্তর্জাতিক