https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 12 August 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কিশোরকে নির্যাতনের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় চুরির অপবাদ দিয়ে আবুলায়েছ নামে ১৩ বছরের এক কিশোরকে নির্যাতনের পর মাথা ন্যাড়াসহ পরিবারের কাছ থেকে জরিমানা আদায়ের অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা।
ভুক্তভোগীর কিশোরের মা নুরেছা বাদী হয়ে গত শুক্রবার রাতে (ধারা ৭০ শিশু আইন, ২০১৩) মামলাটি দায়ের করেছেন।

ওই মামলায় ৬ জন এজাহার নামীয় আসামী। এবং ১৫/২০ জনকে অজ্ঞাত রাখা হয়েছে। মামলার প্রধান আসামী করা হয়েছে চা দোকানি ও ভিকটিমের চাচা মতিউর রহমান ওরফে অবিশ্বাসকে (৬০)।
মামলা দায়ের পর আটক ইউপি সদস্য সবুজ মিয়া ও মাতাব্বর আবু তাহেরকে গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোনা আদালতে সোপর্দ করেছে পুলিশ।

মামলা দায়ের পর থেকে আসামী পক্ষের লোকজন নানাভাবে প্রাণনাশে হুমকী-ধমকীর শিকার হচ্ছেন এমন অভিযোগ করছেন, ভুক্তভোগী পরিবার ও স্বজনরা। তাদের মিথ্যা মামলা দিয়ে শায়েস্তা করা হবে এমন অভিযোগ করছেন ভুক্তভোগী পরিবার ও স্বজনরা।

বাদী অভিযোগে বলেন, গত ৭ আগষ্ট রাতে ভুক্তভোগী ছেলেকে মোবাইল মিনিট কার্ড আনার জন্য বাজারে পাঠায়। পরে চোর সন্দেহে তাকে আটক করে গ্রামের মানুষের হাতে তুলে দেন প্রধান আসামী চা দোকানি ও ভুক্তভোগীর চাচা মতিউর রহমান ওরফে অবিশ্বাস। রাতে তাকে আটকে নির্যাতন করে এজাহার নামীয় আসামীরা। পরদিন বাজারে ‘সালিশ’ বসিয়ে ভূক্তভোগী কিশোরকে বেত্রাঘাত, মাথা ন্যাড়া ও জরিমানা করে। ভুক্তভোগী কিশোর কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির পথে বলে জানান, কর্তব্যরত চিকিৎসক।

মামলার বাদী ভুক্তভোগীর মা নুরেছা জানান, আমিতো গতকাল থেকেই হাসপাতালে ছেলের চিকিৎসার কাজে ব্যস্ত আছি। বাড়িতে যারা আছে তাদেরকে আসামী পক্ষের লোকজন বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকী-ধমকী দিচ্ছে বলেও জানান তিনি।

ভুক্তভোগীর চাচা লাইচউদ্দিন জানান, আসামী পক্ষের লোকজন প্রকাশে আমাদের দেখে নেওয়ার হুমকী দিচ্ছেন। তারা তো এলাকার প্রভাবশালী তাই আমরা খুব আতঙ্কে আছি। আসামী পক্ষরা আমাদের পরিবারকে শায়েস্তা করতে মিথ্যা মামলা দায়েরের পায়তারা চালাচ্ছে বলেও জানান তিনি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন পিপিএম জানান, মামলা দায়ের পর আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদের ধরতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে বিএনপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত।

গরম পানিতে ঝলসে দেওয়া ১৪ বছরের গৃহকর্মী, অবশেষে পুলিশের জালে প্রবাসীর স্ত্রী

ভবিষ্যত প্রজন্মের কাছে ১৫ আগষ্ট ইতিহাসের অন্ধকার অধ্যায় হয়ে থাকবে।

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জানা গেল হাদির খুনি শ্যুটার ফয়সালের সর্বশেষ অবস্থান

নির্বাচনি প্রচারণায় গিয়ে দফায় দফায় হামলার শিকার হিরো আলম

খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বেগমগঞ্জে কৃষকদলের মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দির পরিদর্শনে সেনাবাহিনী

দৌলতপুরে বিদেশী পিস্তুল সহ মনজ গ্রেফতার

সাতক্ষীরায় হরতালের কোনো প্রভাব নেই