https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জবি ডিবেটিং সোসাইটির নির্বাচন স্থগিত

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৫:৫১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’র ২০২২-২০২৩ মেয়াদে কার্যকরী পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার না থাকায় নির্বাচনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। রবিবার (১০সেপ্টেম্বর) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। জবি ডিবেটিং সোসাইটির নির্বাচন ১১সেপ্টেম্বর রোজ সোমবার হওয়ার কথা ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’র ২০২২-২০২৩ মেয়াদে কার্যকরী পরিষদ নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার পরিচালক (ছাত্র কল্যাণ)। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ)-এর পদ শূন্য থাকায় উক্ত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার পদ শূন্য হওয়ায় নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত করা হলো।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইনুল ইসলাম। তবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েও তা ছেড়ে দিয়েছেন অধ্যাপক ড. আইনুল ইসলাম। দায়িত্ব পালনে এ অপারগতা প্রকাশ করায় তার নিয়োগটি বাতিল করা হয়। অন্যান্য অধ্যাপকদের সুযোগ করে দিতে এ পদ ছেড়ে দিয়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর সহকারী অধ্যাপক মেফতাহুল হাসান জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালককে প্রধান নির্বাচন কমিশনের দ্বায়িত্ব দেয়া হয়েছিল বর্তমানে এ পদে কেউ না থাকায় নির্বাচন কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতই কাউকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিবেন এবং নির্বাচনটি অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩

নওগাঁর মান্দায় ধীরে ধীরে  নামছে বন্যার পানি ভেসে উঠছে ক্ষত

নীলফামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, অভিযানে ১০৫ পিচ ইয়াবা সহ আটক ১

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে, দায় সরকারের: মির্জা ফখরুল

অতিরিক্ত বিদ্যুৎ বিল, হয়রানির মুখে গ্রাহক।

সিরাজগঞ্জে এক কলা গাছে ৪০টি মোচা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে আলোচনা সভা

কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে, অশান্তি করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী : ফুয়াদ

শাকপুরা কন্যা বিদ্যাপিট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যেগে চারা গাছ বিতরণ

বাগমারায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের উদ্বোধন করলেন এমপি এনামুল হক