https://www.facebook.com/shirsokhabor/
Friday , 22 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সিংড়ায় মেয়েকে ধর্ষণ চেষ্টায় বাবা গ্রেফতার

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় মেয়েকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে। পুলিশ অভিযুক্ত বাবা শাহিন মন্ডলকে (৩০) গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজ গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভূক্তভোগী মেয়ের মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে সিংড়া থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় বাড়ির পাশে ভাসুরের বাড়িতে মাছ কাটতে যায় ভুক্তভোগী শিশুর মা। বাড়িতে কেউ না থাকায় তার বাবা মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। ভূক্তভোগী মেয়ের মা এসে ধর্ষণ চেষ্টারত অবস্থায় দেখে জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। মেয়েকে জিজ্ঞাসা করলে সে ঘটনার বিষয় পুলিশকে বলে। পরে তার মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবার বিরুদ্ধে মেয়ের মা থানায় মামলা করেছে। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাটোরের গুরুদাসপুর এ পুকুরের পানিতে ডুবে মারা গেছে দুই বছরের এক শিশু

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে দুই শিশুসহ মায়ের মৃত্যু

মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন

হিরো আলমকে রাষ্ট্রপতি প্রস্তাব করে নতুন রাজনৈতিক দল

তিস্তা নদীর তীরবর্তী মানুষ কে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান ইউএনও কাবেরী রায়ের

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

গরম পানিতে ঝলসে দেওয়া ১৪ বছরের গৃহকর্মী, অবশেষে পুলিশের জালে প্রবাসীর স্ত্রী

আমতলীতে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ

সিম ব্যবহারকারীদের জন্য সতর্কতা, ১ জানুয়ারি থেকে বন্ধ হচ্ছে যেসব সিম কার্ড