https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 7 March 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে দুই শিশুসহ মায়ের মৃত্যু

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে দুই শিশুসন্তানসহ এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের খাকসা গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

নিহতরা হলেন- সোমা খাতুন (৩২) এবং তার মেয়ে অমিয়া খাতুন ১১ ) ও অমর (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের অলি বকসের বাড়িতে রাতে আগুন লাগে। এ সময় অলি বকস ও তার বৃদ্ধ মা ঘর থেকে বের হতে পারলেও তার স্ত্রী ও শিশুসন্তান আগুন পুড়ে মারা যায়। আগুন নেভাতে গিয়ে অলি বকস ও আনোয়ার হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে নাটোর ও বনপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভায়। আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মধ্যে একটি গ্যাস সিলিন্ডার ছিল বলে জানা গেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, আগুনে পুড়ে এক গৃহবধূ ও তার দুই শিশু সন্তান মারা গেছে। দগ্ধ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহের কালীগঞ্জে ইউপি সদস্য গ্লাসের উপর পড়ে নয়, তাকে হ.ত্যা, স্ত্রী, মেয়েসহ আটক ৩

যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, বড়লেখায় পরিবেশ মন্ত্রী

তাহিরপুরে ধানের চারা সংগ্রহ করতে গিয়ে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

২৫ বছর পর ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পীরগঞ্জে এক স্কুল ছাত্রীর কীটনাশক পানে আত্মহত্যা।

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

দোয়ারা বাজারে চাঞ্চল্যকর হিরণ মিয়া হত্যা মামলার আসামী পিতা ও পুত্র গ্রেফতার

(NUSF) এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।

বরিশাল-৩ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

এমপি জগলুল হায়দারের নির্দেশনায় শ্যামনগরে অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ