https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 28 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন।

স্টাফ রিপোর্টারঃ

নানা সংকট, চড়াই-উতরাই পেরিয়ে ৭৬ বছর অতিক্রম করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনার আজ তাঁর ৭৭তম জন্মদিন।

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। বিভিন্ন দল ও সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার তার ৭৭তম জন্মদিন পালন করবে।

১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার সময় ঘটনাক্রমে ছিলেন বিদেশে; ছয় বছরের নির্বাসন জীবন শেষে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এরপর থেকে নিজ রাজনৈতিক প্রজ্ঞা ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে দেশের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাজনীতির মূল স্রোতধারার প্রধান নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। কেবল তাই নয়, বিশ্বের সমস্যা-সংকট নিরসনের পাশাপাশি শোষিত-নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অসামান্য অবদান রাখায় তাঁকে এখন বিশ্বনেতাদের সারিতে মর্যাদা দেওয়া হয়ে থাকে।

রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত হন তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট চক্রান্তমূলক রাজনৈতিক পটপরিবর্তনে পিতা-মাতা, ভাইদেরসহ স্বজন হারানো বেদনা বুকে নিয়ে, শোককে শক্তিতে পরিণত করে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আওয়ামী লীগের দুঃসময়ে দলীয় প্রধানের দায়িত্ব নেন শেখ হাসিনা। চার দশক ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে আওয়ামী লীগ এবং অন্য রাজনৈতিক জোট ও দলগুলো ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিজয়ী হয়। তাঁর নেতৃত্বে ১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর আবার রাষ্ট্রক্ষমতায় আসে আওয়ামী লীগ।

এক বর্ণাঢ্য সংগ্রামমুখর জীবন শেখ হাসিনার। সাফল্যগাথার এই কর্মময় জীবন কুসুমাস্তীর্ণ ছিল না। মুক্তিযুদ্ধের ৯ মাস তিনি গৃহবন্দি থেকেছেন। সামরিক স্বৈরশাসনামলে, গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বদানকালে বেশ কয়েকবার তাঁকে কারা নির্যাতন ভোগ ও গৃহবন্দি থাকতে হয়েছে। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করে ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ওই বছরের ১৬ জুলাই চাঁদাবাজিসহ দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন শেখ হাসিনা। ওই সময় সংসদ ভবন চত্বরের বিশেষ কারাগারে প্রায় ১১ মাস বন্দি ছিলেন। বারবার তাঁর জীবনের ওপর ঝুঁকি এসেছে। কমপক্ষে ২০ বার তাঁকে হত্যার অপচেষ্টা করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েও তিনি অসীম সাহসে তাঁর লক্ষ্য অর্জনে থেকেছেন অবিচল।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এ পর্যন্ত চার মেয়াদে ক্ষমতাসীন হয়েছে। এর মধ্যে চারবার সরকার প্রধানের দায়িত্বে এলেন তিনি।

গণতন্ত্র এবং দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে অসামান্য অবদান রাখার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায়ও ব্যাপক সাফল্যের পরিচয় দিতে সক্ষম হয়েছেন তিনি। ১৯৯৬-২০০১ সালে তাঁর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ও গঙ্গার পানি বণ্টন চুক্তি তাঁর সরকারের অন্যতম সাফল্য হিসেবে বিবেচিত হয়েছে। তাঁর নেতৃত্বাধীন বর্তমান সরকার টানা ১৫ বছরে দেশের বিশাল অগ্রগতি ও বিস্ময়কর উন্নতি অর্জনে সক্ষম হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছে বাংলাদেশ। বৈশ্বিক মহামারি করোনার সময় শেখ হাসিনা গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব অর্থনৈতিক ফোরাম, বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্র্রভিত্তিক সাময়িকী ফোর্বসসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শারদীয় দুর্গোৎসবে পুলিশ কমিশনারের শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ

রোববার বিএনপিতে যোগ দিয়ে সোমবার গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

পাবনা কাশিনাথপুরে মোবাইল কোর্ট পরিচালনায় প্রায় দেড় লক্ষাধিক টাকার জাল বিনষ্ট সহ জরিমানা

লালমনিরহাটের কালীগঞ্জ তুষভান্ডার মার্কেটে আগুনে পুড়ে গেল ২৫টি দোকান

সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন চাঁপাইনবাব-২ আসনের সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান

বিয়ের প্রলোভনে আপত্তিকর ভিডিও ধারণ করে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

পূর্ণাঙ্গ ফলাফল না নিয়ে কেন্দ্র ছাড়বেন না: জামায়াত আমির

জামাত বি এনপির অবরোধে নিরসনভাবে কাজ করে যাচ্ছে।পুলিশ র‍্যাব বিজিপি আনসার ভিডিপি।

আগামীকাল ৭ সেপ্টেম্বর ৭০ বছরে পা দিবেন শাইখ সিরাজ

শিক্ষার্থী এলেও বৃষ্টির অযুহাতে আসেনি শিক্ষকরা