https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 31 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুমিল্লায় ২ শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড।

সাব্বির হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে দুই শিশুকে হত্যা মামলায় আসামি ইয়াসমিনকে মৃত্যুদণ্ড এবং মাজেদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২১ এপ্রিল দুপুরে পারিবারিক বিরোধের জের ধরে কুমিল্লার মুরাদনগরের লাজুর এলাকায় শিশুকে হত্যা করে বাবুল মিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তার (২০) ও সেলিম মিয়ার স্ত্রী মাজেদা বেগম (৩৫)। নিহত শিশু ইয়াছিন আরাফাত (৮) প্রধান আসামি ইয়াসমিনের ভাসুর মো. বিল্লাল হোসেনের ছেলে ও অপর নিহত শিশু মো. জসিম (৭) চাচা শ্বশুর শাহ আলমের ছেলে। এ ঘটনায় নিহত আরাফাতের পিতা মো. বিল্লাল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি নুরুল ইসলাম জানান, ২০১৪ সালের সেপ্টেম্বরে তদন্ত কর্মকর্তা আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। ২২ জন সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন। মামলার সাক্ষীসহ সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এবং সত্যতা নিশ্চিত হয়ে আদালত ইয়াসমিনকে মৃত্যুদণ্ড এবং মাজেদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক