https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আজ ২৭সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১:২৬ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

সাইফুল ইসলাম,চট্টগ্রাম,কর্ণফুলী প্রতিনিধি:

২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়। দিবসটির প্রধান উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ও পর্যটন কেন্দ্রের সাথে সেতুবন্ধন গড়ে তোলা। এছাড়াও, পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এ দিবসের অন্যতম লক্ষ্য। বর্তমান বিশ্বের অন্যতম সম্ভাবনাময় শিল্পগুলোর একটা হলো পর্যটন শিল্প, যা ওই দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। বিপুল সম্ভাবনাময় এ শিল্প শুধু উন্নত দেশই নয় বরং অনুন্নত ও উন্নয়নশীল দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ হাতিয়ার। প্রাচীনকাল থেকেই বিদেশীরা এ দেশের শ্যামল ভূখণ্ডের প্রশংসা করেছেন। বাংলাদেশ ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ।

বাংলাদেশের পর্যটনশিল্পের আকর্ষণ : প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। অপরিমেয় সৌন্দর্য ছড়িয়ে রয়েছে এই দেশে। ঐতিহাসিক ও আত্মিক সকল সম্পদেই বাংলাদেশ সমৃদ্ধ তাই যুগ ধরে বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশ চিরসবুজে ঘেরা এক স্বপ্নের দেশ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। নাতিশীতোষ্ণ জলবায়ু এবং প্রাচীন সভ্যতার একটি কেন্দ্র হিসেবে পর্যটকদের আকর্ষণ করার মতো অনেক সম্পদ রয়েছে এ দেশে। বাংলাদেশের সুন্দরবন, সোনারগাঁও, কক্সবাজার, কাপ্তাই, কুয়াকাটা, রাঙামাটি, ময়নামতি, পাহাড়পুরসহ বিভিন্ন প্রাকৃতিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানসমূহ দেশি-বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট সমৃদ্ধ। তাই প্রাচীনকাল থেকে বহু জ্ঞানী-গুণী বিদেশি পর্যটক বাংলার বুকে পা রেখে মুগ্ধ হয়েছেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে বিভিন্ন উপজাতি। যেমন- চাকমা, মারমা, মগ, সাঁওতাল, গারো, কুকি, মনিপুরী, খাসিয়া ইত্যাদি। তাদের বিচিত্র পোশাক, জীবনযাত্রার পদ্ধতি এবং বর্ণাঢ্য সংস্কৃতির সম্ভার হৃদয়ে দোলা দেয়। এত সম্ভাবনা থাকা সত্ত্বেও অন্যান্য দেশের মতো পর্যটন বাংলাদেশে এখনো শিল্প হিসেবে পূর্ণ বিকশিত হতে পারেনি। অথচ দারিদ্র্য বিমোচনে এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটনশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বাংলাদেশের বৈচিত্রময় পর্যটন আকর্ষণসমুহকে দেশি-বিদেশি পর্যটকদের নিকট তুলে ধরার প্রয়াসে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করে যেতে হবে। বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশের সম্ভাবনা খুবই উজ্জ্বল। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের পর্যটন শিল্পের উন্নয়নে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। একই সাথে বিশ্ব দরবারে দেশের পর্যটন শিল্পকে কার্যকরভাবে তুলে ধরতে হবে।

পর্যটন শিল্পে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পর্যটন শিল্পকে আরো উন্নত করার জন্য দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন। ৭ম শতকে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাঙ বাংলাদেশ ভ্রমণে এসে উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন: A sleeping beauty emerging from mists and water. এই উচ্ছ্বসিত সর্বদা ধরে রাখার মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশের দায়িত্ব আমাদের। সরকারের পাশাপাশি আমরা বেসরকারি উদ্যোগে বিকাশ ঘটাতে পারি পর্যটন শিল্পের। আমরা সম্মিলিতভাবে যদি প্রচেষ্টা চালাই তাহলেই অচিরেই পর্যটন শিল্পে বাংলাদেশ বিশ্বের দরবারে স্থান করে নিবে। আসুন আমরা সকলে মিলে আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমিকে অনিবার ভালোবাসায় ভরিয়ে তুলি। আর করে গ্রহণ করি নিজের দেশে পরম জগদ্বাসীকে আপন করে আতিথেয়তায়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে হানাদারমুক্ত দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবেদীনের মনোনয়নপত্র দাখিল

লালপুরে আ.লীগের অবরোধ বিরোধী মিছিল

ঋণখেলাপি না হতে চেনাজানা মানুষের কাছে ৩৬ কোটি টাকা চাইলেন মান্না

খোকসায় শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের উদ্দ্যোগে শেখ হাসিনা জন্মদিন পালন

জনগনের নির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্ব পালনের সুযোগ করে দিতে হবে- অধ্যক্ষ সাইয়্যেদ আহমদ

বানারীপাড়ায় হতদরিদ্রের সম্পত্তি জবর দখল করে পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

গোয়াল মান্দা স্কুলের নিয়োগের ক্ষেত্রে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ সম্মেলন

গণভোট বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ : মঞ্জু

গোমস্তাপুরে নিরাপদ খাদ‍্য বিষয়ক অবহিতকরণ কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত