https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 1 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পাবনা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ
বিস্ফোরক মামলায় পাবনা জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আনিসুল হক বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
পাবনার সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, বুধবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে পাবনা পৌর শহরের মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ২০ নভেম্বর বিকেলে পাবনা শহরের খেয়াঘাট এলাকায় জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি পুলিশের।
পরের দিন নাশকতা সৃষ্টির অপব চেষ্টার অভিযোগে জেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের সাত জনের নাম উল্লেখসহ ১৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করে পুলিশ।
জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, এদিনের ককটেল বিস্ফোরণে অভিযোগ মিথ্যা ও সাজানো। আর সেই মিথ্যা মামলায় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আনিসুল হক বাবুকে গ্রেফতার করা হয়েছে। মূলত ৩ ডিসেম্বর বিএনপি’র রাজশাহী বিভাগীয় সমাবেশে যাতে নেতাকর্মী অংশ নিতে না পারে সেজন্য এ মামলা করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে রাস্তায় যানজট সৃষ্টির প্রতিবাদ করায় প্রান গেল সিএনজি চালকের।

দিনাজপুরে খানসামা উপজেলার আদিবাসী পাড়ার( মুশাহাড় পাড়া) মাদকের ভয়াল থাবায় ধ্বংস হচ্ছে এলাকার যুব সমাজ।

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

ছাত্রীর নগ্ন ছবি বান্ধবীদের ম্যাসেঞ্জারে, অভিযুক্ত বর

রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

ভারতীয় তরুণ রোহন আগরওয়ালের বিশ্ব ভ্রমন

নতুন শিক্ষাক্রমে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি বাৎসরিক মূল্যায়ন এবং শ্রেণি উত্তরণ এর কৌশল

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রাখতে হবে ; মাওলানা বোরহান উদ্দিন

নেত্রকোণায় বিদ্যালয়ের মাঠের মধ্যে দিয়ে পানির ড্রেইন নির্মান করায় প্রধান শিক্ষককে কারন দর্শানোর নোটিশ প্রদান।

এইচএসসি পরীক্ষার্থীদের জন্যে MFJF এর বিনামূল্যে বাস-সার্ভিস