https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ইবি ‘অভয়ারণ্যে’র পরিবেশবান্ধব গাছ বিতরণ

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ইদুল হাসান, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন অভয়ারণ্যের উদ্যোগে এবং অঙ্কুর নার্সারির পৃষ্ঠপোষকতায় ‘সবুজের যত্ন’ আয়োজনে পরিবেশবান্ধব গাছ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এটির আয়োজন করে সংগঠনটি।

অভয়ারণ্যের “সবুজের যত্ন” আয়োজনটির উদ্ভোদন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ও অভয়ারণ্যের উপদেষ্টা ড. শাহাজাহান মন্ডল স্যার। আয়োজনে ফোটোগ্রাফিক পার্টনার হিসেবে ছিলেন “রিজওয়ান ক্রিয়েটিভ ফোটোগ্রাফি”।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভ্যানচালক, ফুটপাতের খাবার বিক্রেতা ও অসহায় অসচ্ছল পরিবারকে শতাধিকের বেশি ফলজ গাছ বিতরণ করা হয়। এছাড়াও প্রায় একশোটি পরিবারকে আম, আমড়া, মাল্টা ও পেয়ারা গাছ দেওয়া হয়।

সংগঠনটির সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, “আমরা বরাংবরই চেয়েছি সকলকে জানাতে এই পরিবেশ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি সম্পর্কের বড় একটা দায় পরিবেশের সাথে জীবের। এই সম্পর্ক রক্ষা করতেই আমরা কাজ করে যাচ্ছি পরিবেশের জন্যে। তারই একটা ছোট আয়োজন এই ‘সবুজের যত্ন’।” সংগঠনটির সাধারণ সম্পাদক হাসিন ইন্তেসাফ অর্প বলেন, “পরিবেশেকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের সবার। আমাদের আশেপাশের খেটে খাওয়া মানুষেরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অনেক সময় মৌসুমি ফলও তারা খেতে পারেননা। তাই আমরা এই আয়োজনের মাধ্যমে একই সাথে শ্রমজীবী এবং পরিবেশকে ভালো কিছু উপহার দিচ্ছি।”

সংগঠনটির উপদেষ্টা শাহাজাহান মন্ডল স্যার বলেন, “নিশ্চয় পরিবেশের যত্ন নেওয়া উচিত আমাদের। এই পরিবেশ টিকে আছে বলেই আমরা টিকে আছি। বাংলাদেশের সংবিধানেও বলা হয়েছে জলবায়ু ও পরিবেশের যত্ন নেওয়ার কথা। এ জন্য প্রয়োজন সচেতনতা বৃদ্ধি করা। অভয়ারণ্যকে ধন্যবাদ এতো সুন্দর আয়োজন করার জন্য।”

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বহুতল ভবনের নকশা বিতর্ক: একজনের দায়, নাকি সিস্টেমের গলদ?

বাবুগঞ্জ যুব অধিকার পরিষদের ৬১ সদস্যের কমিটি গঠন, সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কেএম আলামিন

ইসলাম ধর্ম ও রাসূলুল্লাহ( সা:) এর নামে কটুক্তির প্রতিবাদে সরিষাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নাটোরে চেয়ারম্যানের অনিয়মে টিসিবি পণ্য পাচ্ছেনা সুবিধাভূগীরা

নেত্রকোনায় নতুন জাতের ৮৯ ধান কেটে নবান্ন উৎসবের উদ্বোধন

লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ।

নাটোরের লালবাজারের গৃহবধু সুমি সাহা হত্যা মামলা তদন্তের ভার পেলো পিবিআই

সিরাজগঞ্জে পালিত হয় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস

গোড়ান শেখ রাসেল খেলার মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন

লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে সবুজ সেবা ফাউন্ডেশনের তালবীজ বপণ