https://www.facebook.com/shirsokhabor/
Friday , 3 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে সবুজ সেবা ফাউন্ডেশনের তালবীজ বপণ

সোহেল রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

বিশুদ্ধ পরিবেশ গড়বো,পৃথিবী সবুজে সাজাবো, এই স্লোগান কে সামনে রেখে সবুজ সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে আজ লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে তালবীজ বপন করা হয়।

শুক্রবার (৩ নভেম্বর) বিকাল ৩টার সময় লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানের চারদিকে তালবীজ বপন করা হয়।

পরিবেশ রক্ষায় ও বজ্রপাত রোধে তালগাছ বেশ কার্যকরী। আজ সংগঠনটির প্রতিষ্টাতা সভাপতি খাইরুল কবির,সাধারণ সম্পাদক ডা:রফিকুল ইসলাম,সহ-সভাপতি আলামিন হাসান শুভ সহ স্থানীয় যুব সমাজের উপস্থিতিতে কবরস্থানের চারদিকে তালবীজ বপন করা হয়।

সবুজ সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা সভাপতি খাইরুল কবির জানান,আমরা ইতিমধ্যে তিস্তা হতে বুড়িমারি রেললাইনের দু’ধারে তালবীজ বপন করেছি। লালমনিরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ধর্মিয় প্রতিষ্ঠান,ডিসি পার্কে,তালবীজ বপন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলমান আছে।
আমরা স্বপ্ন দেখি কোন একদিন পৃথিবীর সকল মানুষ সচেতন হবে এবং পরিবেশ রক্ষায় কাজ করবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত