সাইফুল ইসলাম, কর্ণফুলী উপজেলা প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ শুরু হয়েছে।
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধূলা ও সংস্কৃতি চর্চার সুসমন্বয় প্রয়োজন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে শিক্ষা পূর্ণতা পায় না। এর সঙ্গে প্রয়োজন খেলাধূলা ও সংস্কৃতি চর্চার সুসমন্বয় ঘটানো। আর এর মাধ্যমেই একজন ছাত্র-ছাত্রী পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
০৮সেপ্টেম্বর ২০২৩ শ্রক্রবার বিকাল সাড়েঁ তিন ঘটিকায় উপজেলার কালারপোল হাজী ওমরা মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী খেলা অনুষ্টিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব, বাবুল চন্দ্র নাথ। এসময় আরো উপস্থিত ছিলেন, কালারপোল হাজী ওমরা চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব পলাশ সেন। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জনাব মজিবুল হক। কালারপোল ওহিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক জনাব,আব্দুল মান্নান আশরাফী সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক/শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রথম দিনের উদ্বোধনীতে শাহমিরপুর উচ্চ বিদ্যালয় ও কালারপোল ওহিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা দুইটি দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
এব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব বাবুল চন্দ্র নাথ বলেন, খেলাটি শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠিত হচ্ছে এবং এইখেলা সারাবাংলাদেশে ৮-১২সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। তিনি আরো বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধূলার মাধ্যমে সুশিক্ষায় সুশিক্ষিত হবে এবং দেশ ও জাতি গঠনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে । কর্ণফুলী উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। তিনি আরো বলেন শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক গঠনে এই খেলাধুলা সহায়ক ভূমিকা পালন করবে।
ছাত্রজীবনে খেলাধূলা একান্ত প্রয়োজন। ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ নাগরিক। তারা সুস্থ সবল দেহমনের অধিকারী না হলে কোন দেশ বা জাতির উন্নতি সম্ভব নয়।
কালারপোল হাজী ওমরা মিয়া চৌধুরী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব পলাশ সেন বলেন, খেলাধুলা হচ্ছে শিক্ষার একটি অংশ, আর ধেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের বিভিন্ন জড়তা গুলো অনেকটা কেটে যায়,তাদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা আসে এবং ছাত্রছাত্রীদের মধ্যে সুন্দর মনোভাব তৈরি হয়, যার কারণে পড়ালেখার প্রতিও শিক্ষার্থীরা মনোযোগী হয়।।
এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষই সুস্থ ও স্বাস্থ্যবান হয়ে বাঁচতে চায়। দেহ সুস্থ না থাকলে মনও সুস্থ থাকে না। দেহ ও মনের সঙ্গে গভীর সম্পর্ক। মনের স্বাভাবিক আনন্দ-ফূর্তি এবং সুস্থতা বজায় রাখার জন্য শরীর সুস্থ রাখা দরকার। আবার সুস্থ ও সবল শরীর লাভের একমাত্র উপায় খেলাধূলা। সুস্থ সবল মানুষরাই সুন্দর ও সুখী সমাজ গড়ে তুলতে পারে। তাই সুস্থ ব্যক্তি জীবন সুস্থ পারিবারিক জীবন তথা সুস্থ সমাজ-জীবনের জন্য খেলাধূলা প্রয়োজন।


















