https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 27 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জবি ফটোগ্রাফিক সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফটোগ্রাফিক সোসাইটির ৭ সদস্য নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে

গত ২২ সেপ্টেম্বর, শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অথিতি হিসেবে ছিলেন ফটোগ্রাফিক সোসাইটির সম্মানিত মডারেটর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ব‍্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম স‍্যার, ফটোগ্রাফিক সোসাইটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক গণের উপস্থিতিতে সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

সাধারণ সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ড. ইমদাদুল হক অসুস্থ থাকায় তাঁর আরোগ্য লাভের জন‍্য দোয়া করা হয়। এছাড়াও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৯ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

ফটোগ্রাফিক সোসাইটির পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

মডারেটর দ্বীন ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে
সাদিয়া ইসলাম ইফতি কে আহ্বায়ক ও মো মিনহাজুল ইসলাম, মো রেজোয়ান কবীর রিজভী, মো আরিফুজ্জামান খান, মো বেলায়েত হোসেন, মো আমানুল হাসনাত সাকিব,
মো শামছ্ হাসান সাজিদ কে সদস্য করে কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত