https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 5 July 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

এসব হেডলাইনের জন্য আমরা কনট্রোভার্সিতে পড়ি: তমা

ঈদে মুক্তি পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জার নতুন সিনেমা ‘সুড়ঙ্গ’। মুক্তির পর থেকেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে ছবিটি। সেইসঙ্গে এই সিনেমায় তমার ‘ময়না’ চরিত্রও ব্যাপক প্রশংসিত হয়েছে। 

এসবের মাঝেই বিব্রতকর এক পরিস্থিতির মুখে পড়েছেন এই নায়িকা। ‘সুড়ঙ্গ’ সিনেমায় ময়না চরিত্রকে ধারণ করতে গিয়ে দীর্ঘ সময় অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। বিষয়টি নিয়ে বিভ্রান্তিজনক হেডলাইনে সংবাদ প্রকাশ করায় বিরক্তি প্রকাশ করেছেন তমা।

মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। যেখানে তিনি লিখেছেন, ‘সুড়ঙ্গ’ এর ময়নাকে ধারণ করতে গিয়ে দীর্ঘ সময় অন্য কোনো কাজের সাথে যুক্ত হয়নি। এটা আমার বক্তব্য। কিন্তু দেখলাম একটা নিউজের হেডলাইন ‘তমার হাতে কাজ নেই’ ভাই একটু জেনে বুঝে নিউজ করেন আপনাদের এসব হেডলাইন এর জন্য আমরা আর্টিস্টরা কনট্রোভার্সিতে পড়ি। এটা বিরক্তিকর এবং বিব্রতকর।

রায়হান রাফীর পরিচালনায় প্রথমবারের মতো চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিটেডের যৌথ প্রযোজনায় ঈদে ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’।  এ ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। ‘সুড়ঙ্গে’র কেন্দ্রিয় চরিত্রে রয়েছেন তিনি। এখানে তার বিপরীতে আছেন তমা মির্জা। ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফী।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দোয়ারা বাজারে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বাগমারায় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের উদ্বোধন করলেন এমপি এনামুল হক

তারেক রহমানের সম্ভাব্য মন্ত্রিসভা বরিশাল থেকে আলোচনায় একাধিক নাম

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই: প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের শীর্ষে বাংলাদেশ।

কালীগঞ্জে বিদ্যুৎ কেড়ে নিল একই পরিবারের দুটি প্রাণ

নীলফামারীতে সড়ক দূঘটনায় ভাই নিহত-বোন আহত

চাটমোহর প্রিমিয়ার লীগ শহীদ শামসুদ্দিস স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

পীরগঞ্জের চান্দের বাজার স্কুলে শিক্ষার্থীদেরকে নতুন ড্রেস দিলো ডিএসসি।

নীরবে জামিন পাচ্ছে ‘ছোট সজ্জাদ’, স্থগিতাদেশ চায়নি রাষ্ট্র