https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদে আলমসাধুর সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই পান ব্যবসায়ীর।

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দা ব্রীজ এলাকায় বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাস ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের নারায়ন কুমারের ছেলে মহাদেব কুমার (৬০) ও একই গ্রামের আক্কাস মিত্রির ছেলে খোকন হোসেন (২৯) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ২জন। প্রত্যাক্ষদর্শী মুক্তার হোসেন জোয়ারদার গনমাধ্যমকর্মীদের জানান, বৃহস্পতিবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলার ভায়না থেকে চার জন পান ব্যবসায়ী আলমসাধু যোগে গাড়াগঞ্জ বাজারে আসছিলেন। তারা ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের গাড়াগঞ্জ এলঅকার বড়দা ব্রীজের কাছে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহণের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোকন নিহত হয়। আহত হয় আরও ৩ জন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত ৩ জনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মহাদেব নামে আরও একজনকে মৃত ঘোষনা করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আব্দুস সাত্তারের অবস্থা গুরুত্বর বলে জানা যায়। ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, শৈলকুপায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে বাস ও আলমসাধুর মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বাসটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী তক্ষকসহ এক বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড।

নেত্রকোনা সড়ক-দূর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত

ঝিনাইদহে ডোবায় মিলল নিখোঁজ শিশুর লাশ!!

বিশ্ব শিশু দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঝিনাইদহ খাল থেকে কৃষকের লাশ উদ্ধার।

নীলফামারী জেলার বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক গণের সাথে সিভিল সার্জনের আলোচনা সভা।

নাটোরের জিআই পণ্য হতে যাচ্ছে কাঁচাগোল্লা

ঝুঁকি নিয়ে চলছে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থা

যশোরে পাচ শতাধিক দুস্থ ও অসহায়দের ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে সোনার ব্যাগ ফেলে ভারতে পালালো পাচারকারী !