https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

লালমনিরহাটে ট্রাক চাপায় সাংবাদিক ইউনুস আলী নিহত

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সোহেল রানা, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউনুস আলী(৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

শনিবার(১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার সারপুকুর ইউনিয়নের বিদ্যুৎ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাংবাদিক ইউনুস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি সময়ের কন্ঠস্বর ও স্বদেশ প্রতিদিন নামে দুইটি পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি। তিনি লালমনিরহাট জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ পরিবেশন শেষ করে মোটর সাইকেল যোগে হাতীবান্ধা ফিরছিলেন সাংবাদিক ইউনুস আলী। ঘটনাস্থলে পৌছলে বুড়িমারী থেকে আসা পন্যাবাহি ট্রাক (ঢাকা মেট্রো ট -২০-০১২০) ধাক্কা দিলে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সাংবাদিক ইউনুস আলী। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ দিকে এ ঘটনার বিচার ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলেই মহাসড়ক অবরোধ করে নিহত ইউনুস আলীর সহকর্মী সাংবাদিকরা। ফলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

৮০ হাজার টাকা নিয়ে ৩ লাখ ৪৮ হাজার পরিশোধ করেও দুই মামলায় হাজিরা দিচ্ছেন শহিদুল

নোবিপ্রবি চিত্রকৃৎ’র নতুন কমিটি গঠন

বাবুগঞ্জে লাকুটিয়া সড়ক মেরামত কাজের উদ্বোধন করলেন বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীন

নেত্রকোণার নিরীহ কৃষকদের হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন

শেখ হাসিনার উন্নয়ন চোখে পড়ে না মির্জা ফখরুলের: এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার

নীলফামারীতে শিক্ষার্থীদের নিয়ে শব্দ সচেতনতামুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প

চাপিলা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের শুভ উদ্বোধন

একটি মহলের ইন্ধনে তুচ্ছ কারণে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হচ্ছে : জামায়াত

ঝিনাইদহে ডোবায় মিলল নিখোঁজ শিশুর লাশ!!