মো: সিফাত ই মঞ্জুর (রোমান) বরিশাল জেলা প্রতিনিধিঃ
প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের বুকে কীর্তনখোলা এবং খয়রাবাদ নদীর কোল ঘেঁষে দাড়িয়ে আছে দক্ষিণের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) । ঋতু বদলে প্রকৃতিতে যখন শরৎকাল আসে তখন কাশফুলই জানিয়ে দেয় এর আগমনী বার্তা।
প্রকৃতি মানেই শরৎ আর শরৎ মানেই কাশফুল । শরৎ এর আগমনে বরিশাল বিশ্ববিদ্যালয় শুভ্র কাশফুলের মধ্যদিয়ে ঝকঝকে নীলাকাশে সাদা মেঘ ভেসে যাওয়ার দৃশ্য দেখে অভিভূত হচ্ছেন প্রকৃতিপ্রেমীরা।
বরিশাল শহর থেকে খানিকটা হেটে কীর্তনখোলা নদীর উপর থেকে বয়ে যাওয়া আবদুর রব সেরনিয়াবাত সেতু পার হলেই চোখে পরবে প্রকৃতির এক অপরুপ দৃশ্য। এ যেন এক ফালি মায়া, নদী,নীল আকাশ,আর কাশফুলের এক অচেনা রাজত্ব। শরৎ এর সৌন্দর্য আর সাদা কাশফুল দেখতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে ছুটে আসছেন দূর দুরান্তের দর্শনার্থীসহ স্থানীয় লোকজন। কেউ পছন্দের মানুষটির হাত ধরে, আবার কেউ আসছে স্বপরিবারে এবং কেউ কেউ আসে বন্ধু বান্ধবদের সাথে শরৎ শুভ্রতার সৌন্দর্য উপভোগ করতে। সাদা কাশফুলের সঙ্গে যেন তাদের আত্নাকে মিলিয়ে নিতে।
বরিশাল শহর থেকে ঘুরতে আসা আরিফ, রবিউল, তামান্না, আফিয়া মিম, শীর্ষখবর কে বলেন, কাশফুল যখন বাতাসের সঙ্গে দোল খায় কাশফুলগুলোর সৌন্দর্য তখন আরো বেড়ে যায়। মন হারিয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্যের কাছে।



















