আবু নাছের সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জে জমে উঠেছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। ৩য় ধাপে আগামী ২৯ তারিখ নির্বাচনকে সমনে রেখে প্রার্থীরা ছুটে চলছে ভোটারদের ধারে ধারে।
বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আগামীদিনে জনগণের পাশে থেকে সেবা করতে চায় প্রার্থীরা।
সকালে চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা করেন তরুণ উদীয়মান প্রার্থী মোহাম্মদ শাহেদ শাহরিয়ার । তিনি দোয়াতকলম মার্কা নিয়ে ভোটারদের কাছ থেকে মূল্যবান ভোট চাচ্ছেন।
নির্বাচনী প্রচারনার শেষে সাংবাদিকদের সাথে বক্তব্যে তিনি বলেন আমি নির্বাচিত হলে ডিজিটাল স্মার্ট আইসিটি সমৃদ্ধ উপজেলা হিসেবেই বেগমগঞ্জকে গড়ে তুলবো।
এছাড়াও সরকারের নীতিমালা অনুযায়ী সামাজিক সুরক্ষা এর আওতায় নারীদের মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ ও অন্যান্য সহায়তা ভিত্তিতে বন্টনের কাজ করব। তিনি আগামী ২৯ তারিখ নির্বাচনের উপজেলা উন্নয়নের জন্য সকলের কাছে ভোট ও দোয়া চেয়েছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন। নোয়াখালী জেলা ট্যাংক লরী, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল বাহার।
চৌমুহনী পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রিয়াজ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা, এলাকাবাসী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্ত।



















