https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়- মানিকুল ইসলাম

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মহসিন রেজা,নওগাঁ প্রতিনিধি:

মরিতে চাহিনা আমি এই সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সুন্দর পৃথিবীতে কেনা বেশিদিন বেঁচে থাকতে চায়। কিন্তু রোগ মানুষকে বেশি দিন বেঁচে থাকার স্বপ্ন পূরণ হতে দেয় না।

তেমনি নওগাঁর মান্দায় উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলাঙ্গা গ্রামের নিম্নবিত্ত পরিবারের মৃত- ময়েন উদ্দিন শেখের ৩য় পুত্র গ্রামীন ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ মানিকুল ইসলাম (৪৪) এর জীবন থেকে পৃথিবীর আলো নিভে যেতে বসেছে। তার স্ত্রী ও দুটি মেয়ে সন্তান রয়েছে।

অসুস্থ্য মানিকুল ইসলাম গত ২০০৭ সালে ১৭ মার্চ দুরারোগ্য কিডনি রোগ প্রথম অবস্থায় অল্প পরিসরে দেখা দিয়েছিল। কিন্তু হঠাৎ একদিন মোটরসাইকেল দূর্ঘটনার পর থেকে তার এই কিডনি রোগ গুরুতর আকার ধারন করে এবং বিষয়টি চিকিৎসকের মাধ্যমে জানতে পারেন তার ২টি কিডনিই ড্যামেজ হয়ে পড়েছে। বর্তমানে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডাঃ শামীনা শারমীন এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন এবং সপ্তাহে ৩টি ডায়াল আইসিস এর মাধ্যে তাকে বেঁচে থাকতে হচ্ছে। এতে করে প্রতি মাসে তার সব মিলিয়ে চিকিৎসার খরচ পড়ে যায় পঞ্চান্ন হাজার টাকা।
তার এ চিকিৎসা জন্য শুধু ঢাকা, রাজশাহী নয় চার চার বার দেশের বাহিরে অর্থাৎ ভারতে যেতে হয়েছে।

তার ভাতিজী একটি কিডনি ডোনেট করতে আগ্রহী হলেও কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য প্রায় ৪ লক্ষ টাকার প্রয়োজন। যা এই অসহায় ব্যাংক কর্মকর্তার পরিবারের পক্ষে যোগাড় করা কোন ভাবেই সম্ভব না। এমনিতেই এতদিনে তার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে সহায় সম্পত্তি বিক্রি করে তারা নিঃস্ব হয়ে পড়েন। তাই ঠিকমত ঔষধ ও কিডনি প্রতিস্থাপনের চিকিৎসা নিতে না পারায় দিন দিন তার অবস্থা অবনতির দিকে যাচ্ছে।

অসুস্থ মানিকুল ইসলাম বলেন, স্ত্রী সন্তান নিয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করছিলাম কিন্তু সে সুখ আর আমাদের মাঝে সইলো না। আমিও সমাজের আট দশটা মানুষের মত বাঁচতে চাই। আমি এই পৃথিবীতে বেঁচে না থাকলে স্ত্রী- সন্তানদের কি হবে, তাঁরা কোথায় দাঁড়াবে তাদের কে দেখবে। আমি এই শ্রষ্টার সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চাই।

এ জন্য মানবিক কারণে চিকিৎসা ব্যয়ে আর্থিক সহায়তা চেয়ে সমাজের সকল হৃদয়বান, বিত্তশালী, প্রবাসী, দানশীল ও সেবাধর্মী প্রতিষ্ঠানের নিকট সাহায্যের আবেদন করেন।

সাহায্য পাঠানোর ঠিকানা-

জনতা ব্যাংক লিঃ, মান্দা শাখা, নওগাঁ।

সঞ্চয়ী হিসাব নাম্বর- ০১০০২৪৬১৮৯০৬৯

এবং বিকাশ, নগদ একাউন্ট ও প্রয়োজনে- ০১৭৭৪৭৭৫৫৩৩
রকেটঃ ০১৭৭৪৭৭৫৫৩৩০

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার ৩ রাজনৈতিক বাস্তবতা তুলে ধরলেন আসিফ নজরুল

১০ হাজার টাকা চুক্তিতে নির্বাচন অফিসে আগুন দিল ছাত্রলীগ নেতার ভাই

বাগমারায় বাসুপাড়া ইউনিয়নে সরকারের সুফলভোগীদের সাথে এমপির মতবিনিময়ের স্থল পরিদর্শন

ভাঙ্গুড়ায় গরু ছাগল চুরি ঠেকাতে ওসির মতবিনিময়

বিয়ের ৯ মাস পরে শ্বশুর বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার।

কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজা ও ভারতীয় নাগরিকসহ আটক ৩।

অর্সতকতায় পুড়ে গেছে ৩৬ বিঘা জমির পাকা গম

বাবুগঞ্জে অ-নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের রাইসাকে আগুনে পুড়িয়ে হ.ত্যা, থানায় মামলা; প্রধান আসামী সিফাত পলাতক

পাবনা আটঘরিয়া লাখ টাকার স্কুল ভবন হাজার টাকায় বিক্রি!

কুমারখালী তে হকারের বসতবাড়ী দখল ও স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ