https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২০ জুন ২০২৬ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রহমতপুর ইউনিয়নের আগামী নেতৃত্ব নিয়ে জনমনে আলোচনায় শিমুল শিকদার

প্রতিবেদক
Rubel Sardar
জুন ২০, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের সম্ভাব্য নেতৃত্ব নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা চলছে। এ আলোচনায় উঠে আসা নামগুলোর মধ্যে রয়েছেন সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আরিফুর রহমান শিমুল শিকদার।

স্থানীয়দের একাংশের মতে, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি মানুষের কাছে পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন। শিক্ষা, সমাজসেবা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে তাঁর অংশগ্রহণের বিষয়টিও আলোচনায় রয়েছে।

সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান শিমুল শিকদার বর্তমানে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের দাতা সদস্য এবং বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পিতা আব্দুস সালাম শিকদার বাবুগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং রহমতপুর ইউনিয়নের টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

যদিও শিমুল শিকদার এখনো কোনো নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবুও তাঁর রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততা এবং পারিবারিক ঐতিহ্যের কারণে সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় তাঁর নাম উচ্চারিত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে আরিফুর রহমান শিমুল শিকদার বলেন, “আমার মূল লক্ষ্য মানুষের সেবা করা। জনপ্রতিনিধি হওয়া বা না হওয়ার চেয়ে সমাজের উন্নয়ন, মাদকমুক্ত পরিবেশ গঠন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। জনগণ যদি কখনো আমাকে আরও বড় দায়িত্ব দেওয়ার উপযুক্ত মনে করে, সে সিদ্ধান্ত তারাই নেবে।”

তিনি আরও বলেন, “মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করাই আমার অঙ্গীকার।”

 

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মাদকসম্রাট আকিদুলের আগুনের শিকার ২০ পরিবার খোলা আকাশের নিচে

মোটর বাইক দুর্ঘটনায় মাদ্রাসা সহ-সুপারের মৃত্যু

৫০ এমপি প্রার্থীকে হত্যা করবে আওয়ামী লীগ: রাশেদ খান

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে সোনার ব্যাগ ফেলে ভারতে পালালো পাচারকারী !

সুনামগঞ্জে ছাতকে অপহরণের চব্বিশ দিন পর পাওয়া গেলো বারকি শ্রমিকের লাশ

নরসিংদীর রায়পুরায় ইউপি চেয়ারম্যান কে গুলি করে হত্যা।

কালীগঞ্জে টাকা ছিনিয়ে পালানোর সময় ছিনতাইকারী আটক

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত।

আমতলীতে মাদক,সহিংসতায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নেত্রকোণায় শেখ হাসিনা জেলা ভিত্তিক অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ উদ্বোধন