https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 12 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

খেলা দেখতে এসে ফুটবলের আঘাতে প্রাণ গেল শ্রমিকের

নাটোরের সিংড়ায় খেলা দেখতে এসে ফুটবলের আঘাতে শুকর আলী (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী দাখিল মাদরাসা মাঠে ছুটে আসা ফুটবলের আঘাতে তার মৃত্যু হয়।

সিংড়া থানার কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।

শুকর আলী (৫৫) সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামের লুবা প্রমানিকের ছেলে এবং তিনি দিনমজুরির কাজ করতেন।

ওসি মিজানুর রহমান জানান, সিংড়া পুন্ডরী দাখিল মাদরাসা মাঠে কয়েকজন ফুটবল খেলছিল। এসময় ওই শ্রমিক বাড়ি ফেরার পথে মাঠের পাশে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখছিলেন। এতে ফুটবল ছুটে এসে তার বুকে লাগে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা এসে তার মাথায় পানি দেন। এসময় তার অবস্থার অবনতি হলে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে এ কর্তকর্তা জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

দোয়ারা বাজারে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

বিএনপি’র ডাকা অবৈধ হরতাল-অবরোধ রুখে দিতে লালপুরের রাজপথে আওয়ামী লীগ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল সাধারণ সভা অনুষ্ঠিত

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রাখতে হবে ; মাওলানা বোরহান উদ্দিন

সরিষাবাড়ীতে বাউসী স্কুল এন্ড কলেজের পক্ষে পৌর মেয়রকে সংবর্ধনা

আর্জেন্টিনার পরাজয়ে সমর্থকের মৃত্যু

সোনাইমুড়িতে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত