https://www.facebook.com/shirsokhabor/
Monday , 23 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত

দোয়ারা বাজার উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার ১নং বাংলা বাজার ইউনিয়নের চিলাই নদী থেকে পল্লীবিদ্যুৎতের সংযোগের মাধ্যমে পানির পাম্প দিয়ে কৃষি জমিতে সেচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মোঃছাদির মিয়া(৪২)উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুরগাও মধ্যপাড়া নিবাসী মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মিয়ার ছেলে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ হতাহতের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে নিহতের স্বজনও গ্রামবাসি গিয়ে বিদ্যুৎ সংযোগটি বন্ধ করে যুবকটিকে উদ্ধার করে স্থানীয় বাংলাবাজারের শাহজালাল মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক যুবকটি মৃত্যু ঘোষনা করেন। যুবকটি মৃত্যুর সংবাদে বাড়িতে এক হৃদয়বিধারক দৃশ্যের অবতারনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা, নিহত ছাদির মিয়া তাদের নিজের ঘর থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে পানির পাম্প দিয়ে তাদের জমিতে সেচ দেয়ার সময় মোটর চালু করতে গিয়েই যুবকটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নিহতের স্বজন ও গ্রামবাসিরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় বাংলাবাজারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে উদ্বোধন হলো মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন।

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকে মৃত্যু।

সরিষাবাড়ীতে কোটা আন্দোলনকারী নিহত শিক্ষার্থীদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত ও প্রতিবাদ সমাবেশ 

বাবুগঞ্জে বিএনপি নেতার ঘরে অভিযান: ৩২৬ পিস ইয়াবা ও ৬ লাখ ৫৯ হাজার টাকাসহ গ্রেপ্তার

গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের

বেগমগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও মাছের পোনা অবমুক্তকরণ এবং আলোচনা সভা করে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

সীতাকুণ্ডে মো. ইউসুফ (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে খুন

ঝিনাইদহে নির্মাণাধীন স্কুল ভবনের পাইলিংয়ের গর্তে পড়ে শিশু নিহত।

দোয়ারা বাজারে চাঞ্চল্যকর হিরণ মিয়া হত্যা মামলার আসামী পিতা ও পুত্র গ্রেফতার