https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে সড়কের পাশে পড়েছিল বস্তাবন্দি মরদেহ।

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ শহরের ধোপাঘাটার গোবিন্দপুর থেকে অমিত সাহা (৩৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ধোপাঘাটা পুরোনো ব্রিজ এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক তিন দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী।

অমিত সাহা মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে ঝিনাইদহ শহরের কচাতলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ধোপাঘাটা পুরাতন ব্রিজের সামনে টার্মিনাল সড়কের এলাকার রাস্তার পাশে বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, মুখে পলিথিন মোড়ানো ও বস্তাবন্দি ছিল মরদেহটি। ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকার বাসিন্দা অমিত সাহা নামের ওই যুবককে অন্য কোথাও হত্যা করে ঘটনাস্থলে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, লাশটি ছিল প্লাস্টিকের বস্তাবন্দি। খুলে দেখা যায় পঁচে গেছে। লাশের গায়ে পোকা বিনবিন করছে। দুর্গন্ধ বের হচ্ছে। তাকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলা হয়েছে। আমাদের ক্রাইমসিন এলাকা পরিদর্শন করেছে।

নিহতের স্ত্রী তৃষা নন্দী বলেন, ‘আমার স্বামী অমিত সাহা ডিসি অফিসসংলগ্ন এলাকায় একটা খাবারের ক্যানটিনের ব্যবসা করত। সেই সূত্রে সদর উপজেলার হাটগোপালপুর এলাকার রাজনুর হোসেনের সঙ্গে পরিচয় হয় এবং আমাদের বাড়িতে আসা-যাওয়া তৈরি হয়। এরই মধ্যে অমিতের ব্যবসা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু টাকা দেনা হয়ে যায়। এটা শোধ করতে পারছিল না সে। কিন্তু রাজনুর তার দেনার টাকা পরিশোধের আশ্বাস দেয়।’

তিনি আরও বলেন, ‘এর মধ্যে রাজনু আমাকে নানাভাবে প্রেমের প্রস্তাব দিতে থাকে। ফোনে মেসেজও দিত। এটা আমার স্বামীকে জানালে সে ব্যবসা ছেড়ে গ্রামে চলে যাওয়ার কথা জানায়। তখন রাজনু আপাতত আমাদের সমস্ত খরচ দেওয়ার আশ্বাস দিয়ে গ্রামে যেতে নিষেধ করে।

তৃষা নন্দী আরও বলেন, ‘পরবর্তীতে ৩১ আগস্ট বিকেলের দিকে রাজনু আমাদের বাসায় এসে অমিতকে ডেকে নিয়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে থানায় একটি অভিযোগ দেই। আজকে সকালে তাঁর লাশ পেলাম আমরা। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ ঘটনায় অভিযুক্ত রাজনুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দায়িত্ব সম্পর্কে অবগত নন জবি ছাত্রী হলের হাউজ টিউটর 

আজ বিশ্ব শিক্ষক দিবস

পাওনা টাকার জন্য শিকলবন্দী কৃষক: অভিযুক্ত আটক

‘আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু’—হুমকির পর সহযোদ্ধাকে জানিয়েছিলেন নিহত রুমী

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন, এখন বিদেশে নেয়ার মতো অবস্থা নেই: মির্জা ফখরুল

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক নারীর।

নাটোরে পুলিশ সুপার কার্যালয়ের পাশে ছিনতাই, ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

কক্সবাজার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে অর্ধ লক্ষাধিক ইয়াবা উদ্ধারসহ এক মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

শেষ মুহূর্তে ঘরে বসে ট্যাক্স রিটার্ন দাখিল করবেন যেভাবে