https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নওগাঁয় স্বামী ও পরিবারের লোকজন মিলে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মহসিন রেজা,মান্দা প্রতিনিধি:

নওগাঁর সদর উপজেলার বলিহার ইউনিয়নে এক গৃহবধূকে অমানুষিক ভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গৃহবধূর তার স্বামী, শ্বশুর ও দুই ননদী মিলে দুই হাত রশিতে বেঁধে তাকে বেধড়ক মারধর করেছেন।

গত শনিবার দুপুরে ইউনিয়নের মাখনা গ্রামে এ ঘটনা ঘটে। পরে গ্রামের লোকজন ঘটনা দেখতে পেয়ে তাদের হাত থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে। তার বাবা কে ফোনে জানায় ঘটনাস্থলে তার বাবা উপস্থিত হয়ে মেয়েকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

ভুক্তভোগী গৃহবধূর নাম মাহফুজা বেগম (৩৫)। তার স্বামীর নাম মোঃ মামুন সরদার (৩৯), শ্বশুর সাওার সরদার এবং দুই ননদী মোছাঃ মাহমুদা (৩০)ও মোছাঃ পরি (৩৩)। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বাবা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে শনিবার রাতে ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্র নওগাঁয় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী গৃহবধূ জানান, তার ২০ বছরের সংসারে দুই সন্তান রয়েছে। গত দুই বছর থেকে তার স্বামী মামুন সরদার কোন কাজ কর্ম করেন না বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলে ভুক্তভোগীর স্বামী। তার বাবা একবার দোকান করার জন্য ৪ লক্ষ ২৫ হাজার টাকা দিয়েছিল দোকান ও বেঁচে খেয়ে ফেলেছে আবার ওর দোকান করবে বলে এক লক্ষ পঁচিশ হাজার টাকার দাবি করে। তার শ্বশুর-শাশুড়ি, চাচা শ্বশুর ও ননদীরা ও অশ্লীল কথাবার্তা সহ লাঞ্ছিত করে টাকা দিতে অস্বীকার করলে এরপর থেকে তার ওপর নির্যাতন বাড়তে থাকে। এর জের ধরে গত তিন-চার দিন থেকে তাকে ধারাবাহিক নির্যাতন করা হচ্ছিল। শনিবার স্বামী, শ্বশুর ও ননদীরা মিলে বাঁশের খুঁটির সঙ্গে তার দুই হাত বেঁধে মারতে থাকে
এবং নাক ফুল জুর করে খুলে নেই তার স্বামী এবং ডান হাতে ও পায়ে লোহার রড দিয়ে থেতলিয়ে রক্তাক্ত ও মাথায় প্রচুর আঘাত করে ।

তিনি আরও জানান, এ সময় তার শ্বশুর কীটনাশক ও গোবর নিয়ে তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করেন। নির্যাতনে তার শরীরের বিভিন্ন অংশে জখম হয়। নির্যাতনের কষ্টে চিৎকার করতে থাকলে স্বামী আরও পেটাতে থাকেন। তার শাশুড়ি, চাচা শ্বশুর ও দুই ননদী ঘটনাস্থলে থাকলেও নির্যাতন না থামিয়ে তারাও মারতে থাকেন। বাড়ির গেট লাগিয়ে নির্যাতন চালানোর কারণে বাইরে থেকে কেউ এগিয়ে আসতে পারেনি। সবাইকে ছিটকে ফেলে বাইরে বের হলে প্রতিবেশীদের কাছে যাই সেখান থেকে তাকে উদ্ধার করে তার বাবার হাতে দেয় স্হানীয়রা সেখান থেকে হাসপাতালে নিয়ে যায়।

মাহফুজা বলেন, ‘আমার স্বামী, শ্বশুর ও ননদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে ও পেটাতে থাকেন। তারা আমাকে পেটায় আর বলে তোর বাপকে ডাক। শ্বশুর নিজে আমার চুল ধরে পেটাতে থাকে । পশুকেও এমন নির্যাতন করে না কেউ। আমি এই নির্যাতনের বিচার চাই।’

স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ স্বীকার করেছেন অভিযুক্ত মামুন সরদার তবে তার দাবি, তিনি নিজে স্ত্রীকে পেটালেও তার বাবা ও ননদী স্পর্শ করেননি।

মামুন সরদার বলেন, আমার বোন কে গালিগালাজ করছে এ জন্য তাকে বেঁধে রেখে মেরেছি। এতে আমার জেল ফাঁসি যাই হয়, হোক।’

তবে মাহফুজা তার স্বামীর অভিযোগ অস্বীকার করে বলেন ওদের কাউকে গালিগালাজ করি নাই তারা টাকার জন্য বিভিন্নভাবে আমাকে অত্যাচার করে এর আগেও একবার চেয়ারম্যানের কাছে আমার বাবা বিচার দিয়েছিলো কয়েকদিন থেমে থাকার পরও আবার ও টাকার জন্য মারধরু করে। ওরা যা বলছে এটা তাদের সাজানো গল্প।’

ভিমপুর তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মোঃ মাহাবুর আলম জানান, একটা অভিযোগ পেয়েছি অভিযোগে প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে সম্পূর্ণ সত্যতা পেলে তাদের আইনের আওতায় নিয়ে বিচারের ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন যুবলীগ সভাপতি টোকেন চৌধুরী

১৫ দিনের মাথায় ফের পাবনা জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোমস্তাপুরে ইউএনও’র প্রেস ব্রিফিং

নওগাঁ মান্দায় রেডক্রস- রেডক্রিসেন্ট মৌলিক প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত

মা দরজা না খোলায় অভিমানে ছেলের আত্মহত্যা

জামায়াত নেতাদের ‘জান্নাতের প্রলোভন’, যা বললেন ফখরুল-কন্যা

নেত্রকোণায় যুবলীগ কর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে পরিকল্পিত ভাবে ফেল করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বেড়া উপজেলা চেয়ারম্যান’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে নগরবাড়ি ঘাটে মানববন্ধন

মধ্যনগরে দালালের খপ্পরে পরে নি:শ্ব অনেক পরিবার: বাঁচতে চায় তাজুল।