https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পাওনা টাকার জন্য শিকলবন্দী কৃষক: অভিযুক্ত আটক

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকা পরিশোধ করতে না পারায় আসাদ আলী (৫৫) নামে এক কৃষককে শিকলবন্দী করার ঘটনায় অভিযুক্ত আব্দুল আজিজকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজিজকে আটক করা হয়।

ভুক্তভোগী কৃষক আসাদ আলী জানান, তিন বছর আগে নাটোরের গুরুদাসপুরের বাহাদুরপাড়া গ্রামের আব্দুল আজিজের কাছ থেকে ৮০ হাজার টাকা নেন তিনি। এরপর দুই বছরে সুদ এবং মূল টাকাসহ ৫০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ছিল আরও ৫০ হাজার টাকা। এ বছরের শুরুতে সেটি দেয়ার কথা ছিল তার। কিন্তু হঠাৎ করেই অভাবগ্রস্থ হয়ে পড়ায় তা পরিশোধ পারেননি তিনি। শনিবার সকালে আব্দুল আজিজ ও তার বাবা আফজাল হোসেনসহ কয়েকজন লোক তাকে সিরাজগঞ্জের ঈশ্বরপুর গ্রামের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যান। এরপর আব্দুল আজিজের বাড়ির বারান্দায় কোমরে শিকল দিয়ে বেঁধে রাখা হয় তাকে।

এ সময় টাকা পরিশোধ করতে না পারলে হাত পা ভেঙে ফেলার হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করেন আসাদ।

অভিযুক্ত আব্দুল আজিজের কাছে জানতে চাওয়া হলে বিষয়টি স্বীকার করেন তিনি। বলেন, ‘অনেক দিন হলো পাওনা টাকা ফেরত চেয়েও সে (আসাদ আলী) টাকা দিতে পারেনি। তাই তাকে এনে শিকলবন্দী করে রাখা হয়েছে। যেন সে পালিয়ে যেতে না পারে।’

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার পর বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ যায় পুলিশ। তবে সেসময় কাউকে পাওয়া যায়নি। পরে রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল আজিজকে আটক করা হয়।

এসপি বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগী কৃষক আসাদ আলীর স্ত্রী শাহানারা খাতুন বাদি হয়ে আব্দুল আজিজের বিরুদ্ধে মামলা থানায় করেছেন।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাবুগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ৪০২ নারীকে ৩০ কেজি করে চাল বিতরণ

বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টানা ৩৯ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো নবাবগঞ্জের ১৪ কিশোর

পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেওয়া হবে: আসিফ মাহমুদ

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপু অগ্নিকান্ড, আটমাসের অধিক হয়ে গেলেও চার্জ সীট  দাখিল হয়নি

বাবুগঞ্জের চাঁদপাশায় ধানের শীষের জনসভা জনসমুদ্রে রূপান্তর

ঝিনাইদহে ডোবায় মিলল নিখোঁজ শিশুর লাশ!!

ছেলের বিয়ের দিনে বাড়িতে মেয়ে বিয়ের দাবিতে অনশন

দোয়ারা বাজারে বর্ডারহাট পরিদর্শনে ভারতীয় হাই কমিশনার

স্ত্রী হত্যা মামলায় আসামি বেলাল হোসেন গ্রেফতার