https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ফুলেল শুভেচ্ছায় নবীনদের স্বাগত জানালো ইবির বাগেরহাট জেলা কল্যাণ

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ইদুল হাসান, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত বাগেরহাট জেলার শিক্ষার্থীদের সংগঠন বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন-বরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠ সংলগ্ন পেয়ারা তলায় এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি দিদারুল ইসলাম রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আকবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক এবং সংগঠনটির উপদেষ্টা ড. ওবায়দুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার মহিউদ্দিন হাওলাদার।

এসময় সংগঠনটির পক্ষ থেকে ২০২১-২২ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের মাঝে ফুল, কলম, ফাইল এবং খাতা দিয়ে বরণ করে নেয়া হয়। পরে নবীনদের মধ্য থেকে কয়েকজন তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির একটি গৌরবজ্জ্বল ইতিহাস রয়েছে। সেই ঐতিহ্যকে ধারণ করার জন্য আজকে এই ছোট্ট আয়োজন। জেলা কল্যাণের মাধ্যমে যেমনিভাবে একে অপরের সাথে পরিচিত হওয়া যায় ঠিক তেমনি সুখে-দুঃখে বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানোর সুযোগ হয়।

সংগঠনটির সভাপতি দিদারুল ইসলাম রাসেল বলেন, জেলা কল্যাণ আমাদের আবেগ ও ভালোবাসা জায়গা। এ সংগঠনের মাধ্যমে একে অপরের সহযোগিতা করে করার পাশাপাশি বিপদে-আপদে সুখে দুখে পাশে দাঁড়াতে হবে। নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে সকলে একত্রে চড়ুইভাতির আয়োজন করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

কৃষকের ধান কেটে দিলো তাহিরপুর উপজেলা ছাত্রলীগ

নীল জগৎ নিয়ে সিআইডিকে যা জানালেন সেই যুগল

হাসিনা ভারতে বসে হাদিকে হত্যার নির্দেশ দিয়েছে: টুকু

ফিলিস্তিন গাজায় গণহত্যা  শিশু ধর্ষণ, অমানবিক অত্যাচারের প্রতিবাদে মানব বন্ধন সম্পন্ন

সরকারের সফলতা ও উন্নয়ন তুলে ধরে আটুলিয়ায় এমপি জগলুল হায়দারের উঠান বৈঠক হাজারো মানুষের ঢল

তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু

জীবন থাকতে আমরা আগামী নির্বাচন কোনো অবস্থায় বানচাল করতে দিব না:-বড়লেখায় পরিবেশ মন্ত্রী

উপস্থাপনা শেখানোর কথা বলে কলেজছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বীজ আলুর নতুন নতুন সম্ভাবনাময় জাতগুলোর অভিযোজন ক্ষমতা ও গবেষণার মাত্রা সম্প্রসারণে নীলফামারী বিএডিসি খামার।