https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বোয়ালখালীতে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ১২:৫৩ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

আজিজুল হক চৌধুরী,বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে জরিমানা মওকুফের দাবিতে বিক্ষোভ করেছে সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কলেজের সামনে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোহসীন উদ্দিন জরিমানা মওকুফের ঘোষণা দিলে বিক্ষোভ মিছিলটি আনন্দ মিছিলে রূপান্তর হয়।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষার্থীরা জানান, প্রথম বর্ষের ক্লাসে অনুপস্থিত থাকার কারণে প্রায় শিক্ষার্থীকে জরিমানা করেছে কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা পরীক্ষার ফিসহ অন্যান্য ফি জমা দিতে এসে জরিমানার কথা জানতে পারেন। এ নিয়ে জরিমানা ফি মওকুফের দাবিতে অধ্যক্ষের কক্ষের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন।

বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের এইচএসএসি প্রথমবর্ষের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম বলেন, পরীক্ষার টাকা জমা দিতে এসে দেখি অতিরিক্ত দুই হাজার টাকা দাবি করা হচ্ছে। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ জানান- অনুপস্থিতির জন্য প্রত্যেককে এ জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রথমে আমরা সবাই অধ্যক্ষ স্যারকে জানায়। তিনি আমাদের জরিমানা মওকুফ করতে রাজি হননি। পরে শিক্ষার্থীরা সবাই আন্দোলনে নামেন। এক ঘণ্টা পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজেই আমাদেরকে জরিমানা মওকুফের ঘোষণা দেন। পরে আমরা আন্দোলন থেকে সরে আসি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহসীন উদ্দিন বলেন, কম বেশি প্রায় শিক্ষার্থী ক্লাস অনুপস্থিত থাকে। শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে আমরা এ জরিমানা করেছিলাম। কিন্তু শিক্ষার্থীরা জরিমানা দিতে অপারগতা প্রকাশ করলে সেটি আমরা মওকুফ করে দিয়েছি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পাবনায় ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

ছাগলনাইয়ায় টাউন ফার্মা’র ৩য় শাখার শুভ উদ্বোধন

আবারো প্রতারক চক্র দুর্জয় জুলেখার অপপ্রচারে দুই সাংবাদিকদের নাম

কুড়িগ্রামে চোরাই অটো উদ্ধার, গ্রেফতার ৪

শরীয়াহ প্রশ্নে আপস নয়, ক্ষমতায় গেলে ইসলামী আইন প্রতিষ্ঠা করা হবে-উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার ঘোষণা

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

নরসিংদীতে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন।

বাবুগঞ্জে রহমতপুর বালিকা বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন