https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 22 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গাইবান্ধায় অটোচালক রাজু হত্যার ৯ মাস পর আসামি রাজেন্দ্র গ্রেফতার

এস এম রাসেল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুরের অটোবাইক চালক রাজু মিয়াকে গলাকেটে হত্যার ঘটনায় জড়িত আসামি রাজেন্দ্র নাথকে গ্রেফতার হয়েছে পুলিশ। হত্যা ঘটনার দীর্ঘ ৯ মাস রবিবার (২২ অক্টোবর) ভোর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজেন্দ্র নাথ (৩০) সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম মান্দুয়ার পাড়া গ্রামের বিশ্বনাথ বিশুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, অটো চালক রাজু হত্যার ঘটনায় রাজেন্দ্র নাথ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। হত্যা মামলার মুল আসামি ফ্যাকা চন্দ্র বর্মনসহ গ্রেফতার অন্য আসামিরা আদালতে রাজেন্দ্র নাথের জড়িতের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর থেকে নানা কৌশলে পালিয়ে থাকে রাজেন্দ্র। অবশেষে গোপন খবরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রাজেন্দ্রকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজেন্দ্রকে দুপুরে আদালতে নেয়া হলে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেয় বিচারক।

উল্লেখ্য, চলতি বছরের গত ১৭ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে অটোবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন রাজু মিয়া (২০)। পরদিন ১৮ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ এলাকার রেললাইনের পাশ থেকে রাজুর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হলে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত নামে পুলিশ। নিহত রাজু মিয়া সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের ভাঙ্গামোড় (চান্দের বাজার) গ্রামের শফিউল ইসলামের ছেলে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

উপকুলীয় অঞ্চলে শিশুদের সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লায় টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক কিশোরের।

বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক, শোনেননি যাত্রীদের নিষেধ

ঝিনাইদহ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ।

ডিসেম্বরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে

পীরগঞ্জে মহিলা ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

এই দেশকে ‘হাসিনার দাফন’ থেকে বাঁচাতে বেগম জিয়াকে প্রয়োজন: ইশরাক

দুর্জয় জুলেখা চক্রের মুখোশ উন্মোচন করায় রোষানলে সাংবাদিক শান্ত

শতবর্ষী মাকে রাস্তায় ফেলল ছোট ছেলে, রাত কাটল বড় ছেলের গরুর ঘরে

খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ