https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১৭ মে ২০২৪ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

দৌলতপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের গণজোয়ার

প্রতিবেদক
Saiful Islam
মে ১৭, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

 

 

দৌলতপুর প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ আগামী ২১ মে। উক্ত নির্বাচন ঘিরে এরই মধ্যে প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছে প্রার্থীরা। তৃতীয় বারের মতো কলস প্রতীক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়েছেন মোছাঃ ইকফাত আরা জলি কবিরাজ।

ঘনিয়ে এসেছে নির্বাচনের দিন। দিন যতোই ঘনিয়ে আসছে ততোই বৃদ্ধি পাচ্ছে প্রচারণা। মাঠ-ঘাট, গ্রাম, পাড়া-মহল্লা আর বাজারঘাট সবখানে চলছে নির্বাচনী প্রচারণা। দৌলতপুরে এবার মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বীতা করলেও গণজোয়ার উঠেছে কেবল কলস প্রতীকের।

জলি কবিরাজ দীর্ঘ সময় ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরে লোকজনের মাঝে ভোট প্রার্থনা করছেন। চতুর্থ উপজেলা নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ছিলেন গত নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হলেও এবার কলস প্রতীক ঠাঁই করে নিয়েছে ভোটারদের মন। সে কারণে উপজেলার সর্বত্র চলছে কলস প্রতীকের গুঞ্জণ। ছোট-বড় সবার মুখে কেবল জলি কবিরাজের কলস। সে কারণে বিপুল ভোটে বিজয় হতে পারে এবার কলস প্রতীক। বিজয়ের আশা নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জলি কবিরাজ। প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং বাজারে গিয়ে নারী-পুরুষ সকলের সাথে গণসংযোগ করেছেন তিনি।

এরই মধ্যে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে সবার মাঝে পরিচিতি পাওয়ায় ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে এখন জলি কবিরাজ। দীর্ঘ সময় ধরে তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড সাধারণ মানুষের নিকট তুলে ধরছেন।

এদিকে শালিমপুর গ্রামের আপেল মাহমুদ নামে এক সাধারণ ভোটার বলেন, আমরা এবার কলস প্রতীকে ভোট দেবো। কলস প্রতীকের বিজয় হলে অনেক অনিয়ম কমে যাবে। জলি কবিরাজের সততা আর উন্নয়নমূলক মনোভাবের কারনে স্বচ্ছতার সাথে পরিচালিত হবে সকল কাজ। ভ্যান চালক আব্দুল গণি বলেন, দীর্ঘদিন থেকে ভোট দিয়ে আসছি। শাহিনূরের মতো পরিষ্কার প্রার্থী পায়নি। এবার আমরা জলি কবিরাজের কলস প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবো। নাম প্রকাশ না করা শর্তে এক কলেজ শিক্ষক বলেন, একজন ব্যক্তির দ্বারা তখনই উন্নয়ন সম্ভব যখন সে শিক্ষিত এবং সৎ হবে। তাহলে তার দ্বারা অবৈধ কোন কাজ সংগঠিত হবে না। শিক্ষার একটা মূল্য আছে। সে ক্ষেত্রে ভোটাররা তার কলস প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে। ভোটাররা মূলত তেমন পক্ষ নেয় না। ভোটাররা সব সময়ই ভালো প্রার্থীর পক্ষে থাকে।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জলি কবিরাজ বলেন, আমি রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহণ করেছি। ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত। গৃহিণীর পাশাপাশি রাজনীতির মাধ্যমে উপজেলাবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছি। ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ছিলাম কিন্তু গত নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হয়েছি। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি তৃতীয় বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। জনগণ আমার সঙ্গে আছে। আমি আশাবাদী উপজেলাবাসী আমার কলস প্রতীকে বিপুল ভোট দিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবে ইনশাআল্লাহ্।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জামালপুর-৪ আসনের নৌকার মাঝি মাহবুবুর রহমান হেলালের মতবিনিময় সভা 

গুরুদাসপুরে ফেসবুকে ৩ মাসের সম্পর্কে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

সুনামগঞ্জে নিসচার ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা: পাটওয়ারীকে রাশেদ

গুরুদাসপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ডেসটিনি কলেজে শিক্ষার্থীদের ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরীর বই উপহার

১০ নং নুরুল্যাবাদ ইউপির বন্যায় প্লাবিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

তারেক রহমান একটা কাগুজে বাঘ: নাসীরুদ্দীন পাটোয়ারী

সুনামগঞ্জে বজ্রপাতে ২ কিশোরের মৃত্যু

গোলাপগঞ্জে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মাছুম রহমানকে সংবর্ধনা প্রদান