https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 19 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নীলফামারীতে শিল্পীর তুলির আঁচরে সেজে উঠেছেন দেবী দুর্গা

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ও সার্বজনীন উৎসব শারদীয় দুর্গাপূজা আর এ উৎসবকে ঘিরে নীলফামারীতে জমে উঠেছে পূজামন্ডপ গুলো।

এদিকে দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে নীলফামারীর মন্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ।

শুক্রবার (২০ অক্টোবর) মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।

রঙের আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে নানা রঙ-ঢঙে। পূজা ঘনিয়ে আসায় এখন রাত-দিন ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা।

সরেজমিনে দেখা যায়, প্রতিটি প্রতিমাকে রঙ-তুলির নিপুণ আঁচড়ে রাঙাতে ব্যস্ত শিল্পীরা। চলছে সাজ-সজ্জার কাজও। দেবী দুর্গার সঙ্গে সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী দেবীকেও। যেন দম ফেলার ফুসরত নেই মৃৎশিল্পীদের।

এ বছরে নীলফামারী জেলায় মোট ৮৮৭ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজার উৎসব অনুষ্ঠিত হবে।

এর মধ্যে জেলা সদরে পৌরসভাসহ ২৮৬ টি, সৈয়দপুর পৌরসভাসহ ৮২ টি, ডোমারে ১০৫ টি, ডিমলায় ৭৬ টি, জলঢাকায় ১৯০ টি ও কিশোরগঞ্জ উপজেলায় ১৪৮ টি মন্ডপে শারদীয় দূর্গাপূজার উৎসব অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে নীলফামারীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন র‍্যাব-১৩ কমান্ডার আরাফাত ইসলাম।

র‍্যাব-১৩ কমান্ডার আরাফাত ইসলাম বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে পর্যবেক্ষণ করবে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিতে পূজা উদযাপন করতে পারে এবং কোথাও কোন বিশৃঙ্খলা না ঘটে সেদিকে কঠোর নজরদারি থাকবে।”

এ বিষেয়ে নীলফামারী পুলিশ সুপার গোলাম সবুর জানান, “আসন্ন পূজা কে সামনে রেখে সব ধরনের নিরাপত্তা পরিস্থিতি সম্মত করা হয়েছে। আইনশৃংখলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সনাতন ধর্মের এ প্রধান উৎসবে যাতে কোনও ধরনের বিশৃংখলা না হয়, সেজন্য পূজা উদযাপনে জেলা পুলিশ ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, আসন্ন দূর্গাপূজায় জেলায় ৮৮৭ টি মন্ডোপ প্রস্তুত করা হচ্ছে। নিরাপত্তার জন্য মন্ডপগুলোকে তিন স্তরে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ১৫১ টি, অধিক গুরুত্বপূর্ণ ১৬৯ টি এবং বাকি গুলো হচ্ছে সাধারণ। সকল পূজা মন্ডপে সিসিটিভি নিশ্চিত করা হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত।

তাহিরপুর উপজেলা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

গুচ্ছের অধীনে ২৪টি বিশ্ববিদ্যালয়ের নতুন তারিখ নির্ধারণ

সরিষাবাড়ীতে বিএনপি নেতা বাবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে কিশোর কিশোরীদের সাথে আদর্শ পরিবার গঠন বিষয়ক সেশন অনুষ্ঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে বাড়াবাড়ি লক্ষ্য করা যাচ্ছে: চরমোনাই পীর

ঢাকাজেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে কাউসার – সোবাহান

অন্যায় প্রস্তাব না মানায় জবি অধ্যাপককে প্রকাশ্যে ছাত্রলীগ কর্মীর হুমকি

রামপুরের বানরঃ খাদ্যাভাবে ছড়িয়ে পড়ছে চারপাশের গ্রাম জনপদে