https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সরিষাবাড়ীতে বিএনপি নেতা বাবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ৩, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মাসুদ রানা, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি নেতা হায়দার আলী বাবু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিএনপি অঙ্গ ও সহযোগীসংগঠন এবং এলাকাবাসীসহ প্রায় ৫ শতাধিক মানুষ এতে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হায়দার আলী বাবুকে ২০০৬ সালে নৃশংসভাবে হত্যা করে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা সামস উদ্দিন সামস ও তার সন্ত্রাসাীরা। এ ঘটনায় আওয়ামী নেতা ও সাবেক

ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন সামসকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা ময়না। এরপর আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে মামলা খারিস করানো হয়। ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় বাবুর পরিবার। বর্তমানে যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাই বিএনপি নেতা হায়দার আলী বাবু হত্যার পুনরায় তদন্ত করে হত্যাকারিদের বিচার দাবি জানান তারা। এতে বক্তব্য রাখেন, পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পিয়াস সরকার, নিহত বাবুর ছোট ভাই সরকার সোহেল, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম লিটন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মনিরুজ্জামান আদম, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল মজিদ, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রন্জু, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির প্রমুখ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ইউএসডিও সমৃদ্ধি কর্মসূচি আওতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

অবশেষে খুজে পাওয়া গেল খুলনা সোনাডাঙ্গা এলাকায় সেই মানসিক ভারসাম্যহীন মেয়েটি ঈশিতার বাবা-মার!!

সরকারের সমালোচনা করলে রাষ্ট্রদ্রোহী হিসেবে চালিয়ে দেয় – জিএম কাদের।

গোমস্তাপুরে ২০ শিক্ষার্থী পেল বাইসাইকেলে

গোলাম রহমান চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার

সাংবাদিক হারুনুর রশিদ হাবিবুল্লাহ কে বিএমএসএস এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান

নোয়াখালীর খিলপাড়া বাজার বনিক সমিতির নিজস্ব কার্যালয় উদ্ভোধন।

বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর গুরুতর অভিযোগ

রাতে বেরিয়ে আর ফেরেননি, ভোরে মিললো মরদেহ