https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 3 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নৌকা একবার উল্টে গেলে ৫০ বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না-পাশা

সোহেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

নদীর পাড় ভেঙ্গে যদি নৌকা একবার উল্টে যায় তাহলে আগামী ৫০ বছরেও নৌকা আর ঘুরে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য ফারহান উদ্দিন আহমেদ পাশা।

২ রা অক্টোবর ( সোমবার) সন্ধ্যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ আলী বাবুলের সভাপতিত্বে ও সদস্য হুমায়ন কবির বাবুর সন্চালনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে সাম্প্রতিক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে  কর্মী সমাবেশে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

ফারহান উদ্দিন আহমেদ পাশা আরোও বলেন, আমাদের নেতা, আমাদের অভিভাবক, উত্তরবঙ্গের লৌহমানব দুলু ভাইয়ের ডাকে কোন প্রোগ্রামে দাওয়াত বা অনুমতির প্রয়োজন হয় না। আমরা সেখানে সবাই মিলে উপস্থিত হব। কারন নেতা বাঁচলে আমরা কর্মীরা বাঁচবো তাই আমাদের বটগাছ কে আগে বাঁচাতে হবে।

উক্ত  কর্মীসভায় প্রধান অতিথি  হিসাবে বক্তব্য উপজেলা বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আক্কেল আলী মাস্টার, আমিনুল ইসলাম, আজাদ বাবু, শহিদুল ইসলাম, আব্দুল বাসেদ পাটোয়ারী, ফারহান উদ্দিন আহমেদ পাশা,  যুবদল আহবায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর, সদস্য কুদরত ই মেহেরবান মিঠু, সেচ্ছাসেবক দলের জিএম তানভীর সাবু, শ্রমিকদলের আহবায়ক হুমায়ন  করিব, সদস্য সচিব রোমেল, মৎস্যজীবী দলের ইমান আলী যাদু, ছাত্রদলের সদস্যসচিব মোমসেদুল খান বুলবুল প্রমুখ। কর্মীসভায় উপস্থিত ছিলেন বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপির কর্মী সমাবেশে ফারহান উদ্দিন আহমেদ পাশার  নেতৃত্বে প্রায় ২ শতাধিক মোটর সাইকেলের বিশাল একটি বহর যোগদান করেন এবং কাকিনা বাজারের কা্চারীবাজার হতে বের হয়ে  পোনাহাটি মোড় হয়ে একটি মিছিল সমাবেশ স্থলে এসে সমবেত হয়। বিএনপির নানা কর্মসুচীকে ঘিরে এক যুগ পর যেন তুষভান্ডার বিএনপি নতুন রুপে উজ্জীবিত হতে শুরু করেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণায় ফিসারীতে বিষ প্রয়োগ,

ডিমলায় ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার, মা-ছেলে আটক।

বাবুগঞ্জ–মুলাদীর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন ট্রাক প্রতীকের প্রার্থী ফারদিন ইয়ামিন

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

লংগদু কওমী ওলামা পরিষদ কর্তৃক শিক্ষার্থী সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে এমপি জগলুল হায়দারের সচেতনতামূলক ক্যাম্পেইন।

সৌদির জয়ে আনন্দ করায় শিক্ষার্থীকে মারধর করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।

খ্রিস্টান ধর্মবলম্বীদের মারধর যুবলীগের দুই নেতা বহিষ্কার থানায় মামলা

যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন, অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আ. লীগ প্রার্থী সিদ্দিকুর রহমান