https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাগমারায় শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে সাইপাড়া ইয়াং স্টার ক্লাব চ্যাম্পিয়ন

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ১৯, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ মিঠু সরকার,রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জনতা ক্লাবের আয়োজনে শেষ হয়েছে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট ২০২৩। বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি থেকে ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, যুব সমাজকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলা তাদের মাঝ থেকে বিভেদ হিংসা প্রতিহিংসা দূর করে। সুস্থ ধারার সমাজ ও দেশ গঠনে ক্রীড়ার ভ‚মিকা অপরিসীম। বর্তমানে গ্রাম বাংলার অনেক খেলাধুলা আজ বিলুপ্ত। তাই খেলাধুলার দিকে আমাদের ফিরে যেতে হবে। যুব সমাজের মাঝে খেলাধুলার চর্চা গড়ে উঠলে সমাজ থেকে অনেক অপকর্ম দূর হবে। তাই প্রতিটি এলাকায় খেলাধুলার ব্যবস্থা করতে হবে। সেই সাথে প্রধান অতিথি মোহনপুর জনতা ক্লাবের উন্নয়নে নগদ ১ লাখ টাকা প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সদস্য হাচেন আলী, চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। উক্ত টুর্ণামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করছিল।

ফাইনাল খেলায় সাইপাড়া ইয়াং স্টার স্প্রোটিং ক্লাব ৪-১ গোলে অতিথি টিম জ্যোতিনগঞ্জ বাজারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত    

ফেসবুকে প্রেম, প্রেমিকের ডাকে ইবিতে এসে আপত্তিকর অবস্থায় ধরা ইডেন ছাত্রী!

পীরগঞ্জরিপোর্টার্স ক্লাবের আংশিক কমিটি গঠন।

নোয়াখালীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বহিঃস্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

ওব্যাট প্রি স্কুল কতৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩-তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

মাদকসম্রাট আকিদুলের আগুনের শিকার ২০ পরিবার খোলা আকাশের নিচে

দোয়ারা বাজার ঘিলাছড়া স্কুল এন্ড কলেজে আসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একদিন” সাক্ষর করেন একসপ্তাহের

সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ও জনগণের জানমালের নিরাপত্তা দিবে জামায়াতে ইসলামি  ; মাওলানা বোরহান উদ্দিন

গুরুদাসপুরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-২

তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজের ১৭ দিন পর নাইস আহম্মেদের (১৯) মরদেহ উদ্ধার।