https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২২ জুন ২০২৬ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলদ চারা বিতরণ কার্যক্রম শুরু

প্রতিবেদক
Rubel Sardar
জুন ২২, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বাবুগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ফলদ চারা বিতরণ কার্যক্রম শুরু

বাবুগঞ্জ প্রতিনিধি: কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫–২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে বাবুগঞ্জ উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ফলদ চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার ১,২০০ জন কৃষককে রোপা আমনের বীজ ও সার, ১৫০ জন কৃষককে হাইব্রিড মরিচের বীজ ও সার, ৩০০ জন কৃষককে ১,৫০০টি নারিকেল চারা, ১০০ জন কৃষককে আমের চারা, ১৫০ জন কৃষককে আমড়ার চারা এবং ২৫ জন কৃষককে মাল্টার চারা বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার এবং রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান সুমন, রিয়াজুল ইসলাম ওমর, মো. রফিকুল ইসলাম, মোসা. রেহানা এবং উম্মে হাবিবা রেশমাসহ কৃষি বিভাগের কর্মকর্তা, উপকারভোগী কৃষক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুর রউফ বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল উদ্দেশ্য কৃষকদের আধুনিক ও ফলদ চাষে উদ্বুদ্ধ করা, উৎপাদন বৃদ্ধি করা এবং তাদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করে তোলা। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে উপজেলায় নারিকেলসহ বিভিন্ন ফলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দৌলতপুরে ড. মুহাম্মদ ফজলুল হকের ৫ তম মৃত্যু বার্ষিকী পালম

কিসের টানে ঢাকা ছাড়লেন পরীমণি

ভারত রাগ করবে তাই সীমান্ত হত্যা বন্ধে সরকারের কোন পদক্ষেপ নেই ; ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

নোবিপ্রবি ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে…. আইজিপি

নোয়াখালীর চৌমুহনীতে ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

শীতের রাতে ছিন্নমূল মানুষ পেল সেভিয়রের উষ্ণ পরশ

কেশবপুরের সেই জোৎসনার বিরুদ্ধে বেরিয়ে আসছে বিস্ফোরক তথ্য

কেশবপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা