https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ৯ অক্টোবর ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ এর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন।

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ৯, ২০২৩ ৪:৫৩ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাইফুল ইসলাম,চট্টগ্রাম, কর্ণফুলী প্রতিনিধি:

“প্রবেশ কর জ্ঞানের সন্ধানে ”
কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ৮অক্টোবর রবিবার অনুষ্ঠিত হয়েছে।
এতে কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কর্ণফুলী,চট্টগ্রাম।
বিশেষ অতিথি:
জনাব মো: নজরুল ইসলাম চৌধুরী
আহবায়ক, শিক্ষা উপ কমিটি, কলেজ গভর্নিং বডি।
জনাব মোহাম্মদ ফোরকান উদ্দিন, আহবায়ক,অর্থ কমিটি।
জনাব সৈয়দ জালাল আহমেদ রুম্মান,হিতৈষী সদস্য।
অধ্যাপক সুজন দাশের সঞ্চালনায়,আরো বক্তব্য রাখেন: কলেজ গভর্নিং বডির অভিবাবক প্রতিনিধি জনাব জাফর ইকবাল, গভর্নিং বডির অভিবাবক প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস, উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ, অধ্যাপক মো: শফিকুর রশীদ, অধ্যাপক শামীম আক্তার চৌধুরী, অধ্যাপক এইচ এম আবু ওবায়দা, অধ্যাপক ইন্দ্রজিৎ কর, অধ্যাপক রোকসানা খাতুন, অধ্যাপক নাজমা বেগম, অধ্যাপক ফাতেমা ফারহানা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক নাজনীন সুলতানা অধ্যাপক আবদুল কাইয়ুম, অধ্যাপক তাজনীন ফেরদৌস, অধ্যাপক মনোয়ারা বেগম, অধ্যাপক আবদুল জলিল, অধ্যাপক মোবারক হোসাইন, অধ্যাপক আশরাফ আলী, অধ্যাপক বিশ্বজিত বিশ্বাস, অধ্যাপক মোঃ এরশাদুল ইসলাম, অধ্যাপক মো: হারুন অর রশীদ,অধ্যাপক অনুপম দাশ,অধ্যাপক রাবেয়া বশরী রোদেলা, অধ্যাপক মরিয়ম আক্তার, অধ্যাপক আয়েশা মুন্নি, অধ্যাপক মোহাম্মদ মনজুর মোরশেদ, অধ্যাপক আবু নাসের সুমন, গ্রন্থাগারিক ফরিদা ইয়াসমিন, প্রদর্শক মো: নুরুল আমিন,প্রদর্শক বিপ্লব কুমার চৌধুরী, প্রদর্শক পুষ্পেন ভট্টাচার্য, সহকারী শিক্ষক বাবলী আক্তার, সংগীত শিক্ষক সৈয়দ মাঈনুল হাসান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলি।

প্রধান অতিথি: জনাব মামুনুর রশীদ বলেন, তোমরা নবীন। ঝরনাধারার মতো তোমাদের চলার ছন্দগতি। তোমাদের এই ঊর্মিমুখর আগমনী বার্তাকে আমরা অভিনন্দন জানাই। সাহসী সৈনিকের মতো সকল বাধা-বিঘ্ন, প্রতিবন্ধকতাকে দলিত মথিত করে তোমরা সম্মুখে এগিয়ে যাবে- শিক্ষাঙ্গন জ্ঞানের ভাণ্ডার, আর তোমরা হলে জ্ঞানপিপাসু। এ শিক্ষা সাগর থেকে জ্ঞান আহরণ করে তোমরা সুশিক্ষায় শিক্ষিত হবে। সে শিক্ষার আলোকে তোমরা নিজেদের জীবন পরিচালনা করে দেশ ও জাতির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে এটিই আমাদের কামনা।

সভাপতির বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, ‘তোমাদেরকে আজ কলেজ পরিবারের পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন জানাই। তোমাদের মা বাবা’র স্বপ্ন তোমরা মানুষ হবে। তাই ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সিঁড়ি হিসেবে এ কলেজে ভর্তি হয়েছ। তোমাদের মা বাবার স্বপ্ন বাস্তবায়নে আমরা শিক্ষকরা আগামী দু’টি বছর তোমাদের সাথেই থাকবো। মানুষের মতো মানুষ হয়ে সোনার বাংলা বিনির্মানে কার্যকরী ভূমিকা রাখবে, তোমরা দুর্বার, দুরন্ত গতিময় ও অসীম সাহসী। এ প্রতিষ্ঠানে শিক্ষালাভ করে তোমরা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অগ্রনায়কের ভূমিকা পালন করবে, তোমাদের কলেজ জীবনের প্রথম দিনে এটাই -প্রত্যাশা করছি।
বিশেষ অতিথি জনাব নজরুল ইসলাম চৌধুরী বলেন, তোমরা নবীন প্রাণের তারুণ্যে উদ্দীপ্ত। তোমাদের মন সবুজ, সতেজ ও সজীব। এ শিক্ষাঙ্গনে জ্ঞানাহরণ শেষে তোমরা মানবসেবায় ছড়িয়ে পড়বে। শিক্ষার আলোয় আলোকিত করবে অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন সমাজ, দেশ, পৃথিবী। তোমরা শিক্ষকদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবে, এতে করে তোমাদের মেধার বিকাশ ঘটবে।
উপাধ্যক্ষ সমীর রঞ্জন নাথ বলেন, শিক্ষালাভ ধর্মীয় দিক থেকেও পুণ্যের কাজ। এ লাভের যাত্রাপথে তোমরা এখন উচ্চ প্রাসাদের স্বপ্নসিড়িতে। এ পথ তোমরা সাফল্য ও সার্থকতার সাথে অতিক্রান্ত করবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন এ কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থী রোভার রবিউল ইসলাম ও গীতা পাঠ করেন—।
সার্বিক সহযোগিতায় রোভার স্কাউট গ্রুপ ও রেড ক্রিসেন্ট ইউনিট।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত
Casino Tables Hire Roulette & Blackjac

Casino Tables Hire Roulette & Blackjac

সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ দিলো জবি রিপোর্টার্স ইউনিটি

এবারও মনোনয়ন তালিকায় নেই রুমিন ফারহানা

প্রতারণার অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার

ভবিষ্যত প্রজন্মের কাছে ১৫ আগষ্ট ইতিহাসের অন্ধকার অধ্যায় হয়ে থাকবে।

The Secret Spices: Best Roulette Method To Wi

The Secret Spices: Best Roulette Method To Wi

সুনামগঞ্জে আলোচিত তিন ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

বাবুগঞ্জে রহমতপুর বালিকা বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমসে স্বর্ণ পদক বিজয়ী প্রতিবন্ধী পাইয়িমকে গণসংবর্ধনা

নাটোরের ডাঙ্গাপাড়ায় ৫টি শক্তিশালী বোমা বিস্ফোরণ॥ ৮টি বোমা উদ্ধার॥বিএনপি কর্মী আটক