https://www.facebook.com/shirsokhabor/
Friday , 3 November 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বড়লেখায় ফিলিস্তিনে সন্ত্রাসবাদী ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আবু আহমেদ উবায়দা,বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় পৌর শহরে শুক্রবার (০৩ নভেম্বর) বিকালে ফিলিস্তিনে সন্ত্রাসবাদী ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলা এবং পৌর শাখার উদ্দোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আনজুমানে আল-ইসলাহ, বড়লেখা পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আতিকুর রহমান এর পরিচালনায় বর্বর ইসরায়েল কর্তৃক আয়োজিত ফিলিস্তিনের নিরীহ মুসলমানের উপর জগন্য হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল-ইসলাহ, বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আল ইসলাহ’র সহ -সভাপতি কাজী মাওলানা আব্দুল মুমিত, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মাওলানা শাহেদ আহমদ জুয়েল, লতিফিয়া ইমাম সোসাইটির সভাপতি মাওলানা কুতবুল আলম, উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাষ্টার শামছুল ইসলাম, উপজেলা তালামীযের সভাপতি রুবেল আহমদ, পৌর তালামীযের সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ প্রমূখ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহজাহানের ফরমায়েশি রায় বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ।

শিক্ষক গনকে শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হওয়ার আহবান – মাহবুবুজ্জামান আহমেদ

কালীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে ০২ যুবকের কারাদন্ড

সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

শিক্ষার্থী এলেও বৃষ্টির অযুহাতে আসেনি শিক্ষকরা

আল্লারদর্গা বাজারের ফুটপাত দখল করে দোকান পথচারীদের ভোগান্তি

বড়াইগ্রামে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে 

গাজীপুরের শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন রকিবুল হাসান শান্ত।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত 

নামাজে সেজদারত অবস্থায় মুসল্লীর মৃত্যু