https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নাটোরে থানার ফুটেজ তোলায় চ্যানেল টোয়ইন্টফোরের ক্যামেরা ও সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিল ওসি নাছিম আহমেদ

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ১২, ২০২৩ ৮:৫৮ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

নাটোর প্রতিনিধিঃ

নাটোর সদর থানার ফুটেজ এবং ওসির বক্তব্য নিতে গেলে চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক ও নাটোরের ইউনিক প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ কুমার সরকারের মোবাইল এবং তার ক্যামেরাম্যানের কাছ থেকে চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা ছিনিয়ে নেয় নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ। এসময় ওসি নাছিম চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের ক্যামেরাম্যান সজিবুর রহমানকে ধাক্কাধাকিও করেন।

পরে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম এসে ক্যামেরা ও মোবাইল ফেরত দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক দেবাশীষ কুমার সরকার বলেন, নাটোর থানা পুলিশের অপকর্ম বিষয়ে প্রতিবেদন করার জন্য থানার ভিডিও ফুটেজ এবং ওসির বক্তব্য নিতে গেলে ওসি নাছিম আহমেদ উত্তেজিত হয়ে উঠে এবং তার ব্যক্তিগত মোবাইল এবং টেলিভিশনের ক্যামেরা ছিনিয়ে নেয়। এসময় ক্যামেরাম্যান সজিবুরকে ধাক্কাধাক্কি করে ওসি নিজেই।

পরে ছিনিয়ে নেয়া মোবাইল এবং ক্যামেরা একই থানার উপ-পরিদর্শক শাহাদৎ হোসেনের জিম্মায় রেখে বাইরে চলে যান।
এরপর পুলিশরে উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ওন্ড অপারেশন) শরিফুল ইসলাম থানায় এসে থানার উপ-পরিদর্শক শাহাদৎ হোসেনের কাছ থেকে মোবাইল এবং ক্যামেরা নিয়ে সাংবাদিক দেবাশীষের কাছে ফিরিয়ে দেন। ওসির এমন কান্ডের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে বলেন ‘এসপি স্যার সারদায় আছেন আইজিপি স্যারের অনুষ্ঠানে। সেখান থেকে ফিরলে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।“

নাটোর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদ বলেন, “আমি মোবাইল ফোনে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা বলছিলাম। এসময় তিনি সেলিমের বিরুদ্ধে কয়টা মামলা আছে জানতে চান এবং ক্যামেরাম্যান এসব রেকর্ড করছিলো। সেকারণে তাদের মোবাইল এবং ক্যামেরা একজন উপপরিদর্শকের কাছে দিয়ে যাই। অফিসে ঢুকেই কথাপোকথন রেকর্ড করা তো ঠিক না। আমি দুঃখ পেয়েছি।“

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জের শাল্লায় ১৩টি মামলার পলাতক আসামীকে ঢাকা থেকে গ্রেপ্তার,কারাগারে প্রেরন

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু!!

রংপুর ওমেন’স কলেজ থেকে সরকারী বেগম রোকেয়া কলেজ।

ঝালকাঠি রাজাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপাশা ইউনিয়ন যুবদলের নতুন কমিটি: সভাপতি শাহাজুল, সম্পাদক মাসুদ রাড়ি

ভাঙ্গুড়ায় ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই 

ঝিনাইদহে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ 

গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত।

নোয়াখালীতে শিক্ষার্থী মাহমুদ বিদুৎস্পষ্ট হয়ে পঙ্গুত্ব বরণ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। 

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি