https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ৬ অক্টোবর ২০২৩ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নীলফামারীতে পূজা উৎযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়।

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ৬, ২০২৩ ৩:০৪ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ

শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে নীলফামারীতে পূজা উৎযাপন কমিটির নেতৃত্ববৃন্দের সাথে মতবিনিময় করেছেন সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সদর থানা চত্বরে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি উত্তম কুমার বাদল, সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, সদর পুজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক হর্ষবর্ধন রায়, ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় সদর থানা পুলিশ সবসময় সর্তক রয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।

এসময় লক্ষীচাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান, টুপামারী ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির, চড়াইখোলা চেয়ারম্যান ইউপি মাসুম রেজা, সংগলশী ইউপি চেয়ারম্যান কাজি মোস্তাফিজুর রহমান, খোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান প্রসান্ত রায়, পুলিশ পরিদর্শক পলাশ, টি আই জ্যোতির্ময় রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভালুকায় আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পিতা–পুত্রসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর সুর্বনচরে চলাচলের রাস্তা কাটা বাধা দেয়া দেশীয় অস্ত্র দিয়ে হামলা; মহিলা ও শিশুসহ আহত-৩

নোয়াখালীতে র‌্যাব-১১ হাতে ছয় ডাকাত অস্ত্রসহ গ্রেফতার 

রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কে শুভেচ্ছা জানিয়েছেন নাজিম খান ইউনিয়নের শিশু শিক্ষার্থীদের অভিভাবকগন

শিক্ষার মানোনয়ন শীর্ষক আলোচনা সভা এবং বৃত্তি সনদপত্র প্রদান অনুষ্ঠান।

লালপুরে জাতীয় শোক দিবস পালিত

পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার ইঙ্গিত

মাছের খাবারের ট্রাকে মিললো ১০৫ কেজি গাঁজা

জামালপুরে এক বউ নিয়ে দুই স্বামীর টানাটানি

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাত্রা অনিশ্চিত