https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরুড়ার ১নং আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত।

প্রতিবেদক
Amirul Islam
অক্টোবর ২৯, ২০২৩ ৩:৩১ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সাব্বির হোসাইন,স্টাফ রিপোর্টার, কুমিল্লাঃ

কুমিল্লা বরুড়ায় ১নং আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ ও অনুদান বিতরণের আয়োজন করা হয়। রবিবার (২৯ অক্টোবর) বিকাল ৩ টায় আগানগর বাজার সংলগ্ন মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। ১নং আগানগর ইউনিয়ন চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এস কিউ ফাউন্ডেশন চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক নৌ প্রধান ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য রিয়ার এডমিরাল আবু তাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক মেয়র বাহাদুরুজ্জামান, ৯নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক হোসেন ভূইয়া, ১৩নং আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল মান্নান, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিহির, বরুড়া উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ফরহাদ হোসেন ও আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল বশির। প্রধান অতিথির বক্তব্যে এ জেড শফিউদ্দিন শামীম বলেন, জননেত্রী শেখ হাসিনা গত কয়েক বছরে যে উন্নয়ন করেছে তার সুফল প্রতিটি ঘরেঘরে। শেখ হাসিনার এই ধারাবাহিক উন্নয়ন বাঁধাগ্রস্ত করার জন্য বিএনপি- জামায়াত দেশে হরতাল, মানুষ হত্যার মাধ্যমে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার এই ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে বরুড়া উপজেলার সকল মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন গরীব অসহায় মানুষকে অনুদান প্রদান ও বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ পযোজনায় নির্মিত ছায়াছবি মুজিব একটি জাতির রূপকার দেখানো হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা অফিস উদ্বোধন ও আহবায়ক কমিটির সভা অনুষ্টিত।

সব বন্ধ করে দেয়া উচিত, কোনও কিছু এখান থেকে বাংলাদেশে যাবে না: শুভেন্দু

ভারত রাগ করবে তাই সীমান্ত হত্যা বন্ধে সরকারের কোন পদক্ষেপ নেই ; ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

দায়িত্ব সম্পর্কে অবগত নন জবি ছাত্রী হলের হাউজ টিউটর 

বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলার শুকনো খাবার, স্যালাইন ও পানি বিতরণ 

বোয়ালখালীতে যুবকের আচমকা মৃত্যু; রহস্য উদঘাটনে পুলিশ

রুমিন ফারহানার প্রত্যাশিত আসন পেলেন জমিয়তের জুনায়েদ আল হাবিব

আমতলীতে মাদক,সহিংসতায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নেত্রকোণায় পুকুরে মিললো পল্লী বিদ্যুৎ সমিতির ১৫ লক্ষ টাকার আন্ডার গ্রাউন্ড তার

গোমস্তাপুরে বিদায়ী ইউএনও কে বিদায় সংবর্ধনা