https://www.facebook.com/shirsokhabor/
Monday , 9 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বোয়ালখালীতে যুবকের আচমকা মৃত্যু; রহস্য উদঘাটনে পুলিশ

আজিজুল হক চৌধুরী, বোয়ালখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে মো. হৃদয় (২৫) নামের এক যুবকের হঠাৎ মৃত্যু হয়েছে, মৃত্যুর রহস্য জানতে হাসপাতাল থেকে মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় হৃদয়কে স্বজনরা নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় পেশায় একজন সিএনজি টেক্সী চালক, সে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মনিন্দ্র লাল বড়ুয়া বাড়ির নিকাশ বড়ুয়ার ছেলে। সে পরিবারের অমতে বোয়ালখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের রোহাই পাড়া এলাকায় মণি আকতারকে বিয়ে করে ভাড়া বাসায় থাকতেন।

হৃদয়ের স্ত্রী মণি আকতার লিমা জানান, সারারাত হৃদয় ঘুমায়নি। সকালে চা-নাস্তা দিলে সে খারাপ লাগছে জানায়। এসময় সে ছটফট করতে করতে নিথর হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিযাউল জব্বার বলেন, মো. হৃদয় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকেন। শনিবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনরা মৃত অবস্থায় নিয়ে গিয়েছিল তাকে। তার মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মান্দায় দীর্ঘদিন ভোগান্তির অবসানে আত্রাই নদীতে সেতুটি এখন উদ্বোধনের অপেক্ষায়

বাবুগঞ্জ যুব অধিকার পরিষদের ৬১ সদস্যের কমিটি গঠন, সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কেএম আলামিন

১৮ হাজার ব্যাগ রক্তদান; কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান

আমি নির্বাচন করবোই, যদি ব্যবস্থা নেওয়ার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে: রুমিন ফারহানা

জমি দখল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

গোমস্তাপুরে জননেতা আব্দুল খালেক বিশ্বাসের ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত

মাঝে মাঝে ভয় হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে: দেব

টাঙ্গাইলে আন্তর্জাতিক কবি মিলন মেলা কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘বাংলাদেশ হিন্দুকে অধিনায়ক বানাল, আমরা তাদের ক্রিকেটারকে সরালাম’

অস্ত্রসহ ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার